1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, জনস্বার্থে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম’র চিফ সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : প্রধানমন্ত্রী

সবাইকে সহনশীল হওয়ার তাগিদ দিলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৯ Time View

সবাইকে সহনশীল হওয়ার তাগিদ দিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। পারস্পারিক সহনশীলতা না থাকলে দেশের অনেক ক্ষতি হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) নিয়োগ পাওয়ার পর সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেন।

নতুন প্রধান বিচারপতি বলেন, দেশবাসীর উদ্দেশে একটা কথাই বলার- আমি এদেশের নাগরিক। এদেশের মানুষ। সবাই সবার প্রতি সহনশীল থাকতে হবে। সহনশীলতা না থাকলে দেশের অনেক বেশি ক্ষতি হয়ে যায। সবাই যার যার চিন্তার বিষয় নিয়ে কথা বলবেন। সেক্ষেত্রে সহনশীলতা রাখতে হবে। এটা সবার কাছেই আশা করব।
ওবায়দুল হাসান বলেন, আরেকটি বিষয় হলো আমি আইনজীবীদের প্রতি আশা করবে তারা যেন আদালতের প্রতি সম্মান প্রদর্শন করেন। আদালতের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য তারা যেন অফিসার অব দ্যা কোর্ট হিসেবে দায়িত্বটা ঠিকমতো পালন করেন। আমি নিজেও আইনজীবী ছিলাম। আমি জানি আমাদের দেশে অনেক ভালো আইনজীবী আছেন।
এর আগে মঙ্গলবার দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান ওবায়দুল হাসান। বিকেলে আইন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারক জনাব ওবায়দুল হাসানকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ