1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শুধু সভা-সমাবেশ নয়, মাঠ পর্যায়ে কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী ডেঙ্গু কেড়ে নিল আরো ৩ প্রাণ, হাসপাতালে ৫৩৪ হাম ও উপসর্গে আরো ৩ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ৮৩০ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসির তাহসিন হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন, শুনানি কাল পেপল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল বগুড়ায় চালু হচ্ছে পাইলট ট্রেনিং একাডেমি, জানালেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্ডারে জুড়ে দেওয়া হয় বিশেষ শর্ত: স্বাস্থ্যমন্ত্রী

উচ্চশিক্ষা সেবা স্মার্ট করার পরামর্শ ইউজিসির

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৬ Time View

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সেবা প্রদান পদ্ধতি স্মার্ট করা এবং সেবা গ্রহীতাদের ভোগান্তি নিরসনের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ।
আজ রোববার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৩-২৪ অর্থবছরের সিটিজেন চার্টার হালনাগাদকরণ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।

ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক।
কর্মশালায় অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বলেন, প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। স্মার্ট জাতি গঠনে ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের সেবাগুলো ডিজিটালাইজড করা এবং সেবা প্রদান প্রক্রিয়া আরও সহজ করা জরুরি। প্রজাতন্ত্রের মালিক জনগণ উচ্চশিক্ষা সেবা নিতে এসে যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, সেবায় নাগরিকের সন্তুষ্টি অর্জন করতে বিশ্ববিদ্যালয়ের সেবাগুলো দ্রুত অটোমেশনের আওতায় নিয়ে আসতে হবে। তিনি উচ্চশিক্ষা সেবার তালিকা, সেবা প্রদান পদ্ধতি, সেবার মূল্য ও সংশ্লিষ্ট কর্মকর্তার তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করার আহ্বান জানান।
অতিরিক্ত সচিব আফতাব হোসেন প্রামাণিক বলেন, জনগণই রাষ্ট্রের মূল অংশীজন। তিনি সেবা প্রদানকারীকে নাগরিকবান্ধব এবং সেবা প্রত্যাশির সঙ্গে সৌজন্যমূলক আচরণ করতে হবে। তিনি নাগরিক সেবা ও এর হালনাগাদকরণ এবং সিটিজেন চার্টারের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান বলেন, সেবা প্রদানে পেশাদারিত্ব বজায় রাখতে হবে এবং চাওয়া সেবা সহজে প্রদান করতে হবে। কারণ, যথাসময়ে সেবাপ্রাপ্তি নাগরিকের সাংবিধানিক অধিকার। সিটিজেন চার্টার প্রণয়ন ও তা যথাযথভাবে অনুসরণ করা গেলে বিশ্ববিদ্যালয়ের কাজে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।
কমিশনের উপপরিচালক ও সিটিজেন চার্টার ফোকাল পয়েন্ট মো. আব্দুল আলীমের সঞ্চালনায় প্রশিক্ষণে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিটিজেন চার্টার ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তারা অংশ নেন। ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিনসহ কমিশনের সিটিজেন চার্টার বাস্তবায়ন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ