1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শুধু সভা-সমাবেশ নয়, মাঠ পর্যায়ে কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী ডেঙ্গু কেড়ে নিল আরো ৩ প্রাণ, হাসপাতালে ৫৩৪ হাম ও উপসর্গে আরো ৩ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ৮৩০ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল ভুবন ভোলানো হাসির তাহসিন হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন, শুনানি কাল পেপল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল বগুড়ায় চালু হচ্ছে পাইলট ট্রেনিং একাডেমি, জানালেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্ডারে জুড়ে দেওয়া হয় বিশেষ শর্ত: স্বাস্থ্যমন্ত্রী

বাইডেনের সেলফিতে শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৯ Time View

দিল্লি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আজ শনিবার (৯ সেপ্টেম্বর) দিল্লিতে জি-২০ সম্মেলনের ফাঁকে সেলফি বন্দি হন জো বাইডেন।
৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় দুই দিনের জি-২০ সম্মেলনে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দুপুরে তিনি দিল্লি পৌঁছান। এ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবারই ভারতে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

জি-২০ শীর্ষ সম্মেলনের শুরু শনিবার হলেও গতকাল শুক্রবারই শুরু হয়েছে তার প্রারম্ভিক পর্ব। বহুপক্ষীয় এই আসরের অবসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোট ১৫টি দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলাপ-আলোচনা করবেন। গতকাল সন্ধ্যায় তা শুরু হয়েছে। গতকালই ঢাকা থেকে দিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদি তার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সারেন লোককল্যাণ মার্গের সরকারি বাসভবনে। নিজের বাসভবনে মোদি গতকাল তিন দেশের সঙ্গে বৈঠক করেন। শেখ হাসিনার আগে আলোচনায় বসেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জগন্নাথের সঙ্গে, পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে।
বাকি নেতাদের সঙ্গে মোদির আলোচনা হবে শনিবার শীর্ষ সম্মেলনের অবসরে। এই সম্মেলনে দক্ষিণ এশিয়া থেকে একমাত্র বিশেষ অতিথি হিসেবে মোদি আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে।
শুক্রবারের বৈঠকে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঐকমত্য পোষণ করেছেন। উভয়ে বিদ্যমান সম্পর্ককে আরও জোরদার করতে কার্যকর পদক্ষেপ নিতে সম্মত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ