1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, জনস্বার্থে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম’র চিফ সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : প্রধানমন্ত্রী

নির্বাচন কমিশন সব সময়ই স্বাধীন : পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৭ Time View

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, নির্বাচন কোনো দল বা আমাদের বিষয় নয়, এটা নির্বাচন কমিশনের। কোনো পণ্ডিত, জ্ঞানী ব্যক্তি এখানে-ওখানে বক্তৃতা দিলেই হবে না। দেশে আইন আছে, এটা সবার মানতে হবে। নির্বাচন কমিশন সব সময়ই স্বাধীন ছিল।
আজ শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জে নবনির্মিত আব্দুল মজিদ কলেজে ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দল হিসেবে জামায়াতের নিবন্ধন আছে কি না, এটা নির্বাচন কমিশন দেখবে। নির্বাচনে অনিয়ম হবে, যে কেউ বললেই হবে না। গ্রামের সাধারণ মানুষ যারা ভোট দেবে, সাধারণ মানুষ যারা দেশের মালিক, তারা যদি বলে খারাপ, তাহলেই খারাপ নির্বাচন।
তিনি বলেন, সামনের জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে, সেটা দেশের মানুষ জানে। সেই সুষ্ঠু নির্বাচনে যদি দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
এম এ মান্নান বলেন, ঋণখেলাপি একটা অপরাধ, এটা কারও ব্যক্তিগত বিষয় নয়, যারা ঋণ খেলাপি করেছে, তাদের বিরুদ্ধে ব্যাংক মামলা করবে। দেশে আইন আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, উপজেলা ভূমি সহকারী কমিশনার সকিনা আক্তার, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস প্রভাষক নুর হোসেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শীতাংশু শেকর ধর সীতু, সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন এবং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ