1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

সিনেমা ‘মায়া’য় নার্সের চরিত্রে দেখা যাবে মিথিলাকে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৯ Time View

‘মাইশেলফ অ্যালেন স্বপন’র সাফল্যের পর কলকাতার সিনেমা ‘মায়া’য় দেখা গেছে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। এবার পশ্চিমবঙ্গের নতুন আরেকটি সিনেমায় যুক্ত হলেন এই অভিনেত্রী।
কলকাতার একটি দৈনিক জানিয়েছে, দুলাল দের ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ সিনেমায় অভিনয় করবেন মিথিলা। পরিচালক জানিয়েছেন গোয়েন্দা সিনেমাটির ফ্র্যাঞ্চাইজি করার কথা ভাবছেন তিনি।

সিনেমার গল্প এগিয়েছে গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির কর্মকাণ্ডকে ঘিরে।
এই গোয়েন্দা চরিত্রে দেখা যাবে জীতু কমলকে। গোয়েন্দা অরণ্যর বিভিন্ন অভিযান লিখে রাখেন তার জামাইবাবু সুদর্শন হালদার। শ্যালক আর জামাইবাবুর রসায়ন ফুটে উঠবে সিনেমায়। জামাইবাবুর চরিত্রে দেখা যাবে গায়ক-অভিনেতা শিলাজিৎ মজুমদারকে।
মিথিলাকে এই সিনেমায় দেখা যাবে নার্সের চরিত্রে। সিনেমায় মিথিলাকে নেওয়ার কারণ জানিয়ে পরিচালক বলেন, মিথিলা ছাড়া আর কারও মধ্যেই তিনি এই চরিত্র খুঁজে পাননি। তাই চরিত্রটি নিয়ে অন্য কাউকে প্রস্তাবও দেননি। চরিত্রটি নিয়ে দেড় বছর আগে অভিনেত্রীর সঙ্গে কথা বলেন তিনি।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সহোত্র মুখোপাধ্যায়, লোকনাথ দে, বুদ্ধদেব ভট্টাচার্য প্রমুখ। কলকাতা ছাড়া সিনেমাটির শুটিং হবে বারুইপুর, বানতলা ও কৃষ্ণনগরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ