1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

এবার রাজের বিপক্ষে মাঠে পরীমণি

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৬ Time View

প্রতি বছরের মতো এবারও শুরু হতে যাচ্ছে শোবিজ তারকাদের নিয়ে জমজমাট ক্রিকেট লিগের আসর ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)’। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিসিএল। আট দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদলে ১০-১৫ জন শোবিজ তারকা থাকবেন। আটটি দলের নেতৃত্ব দেবেন দেশের জনপ্রিয় আটজন নির্মাতা। তারা হলেন- গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী। প্রতিদলে পুরুষ তারকাদের পাশাপাশি অংশ নেবেন নারী তারকারাও। তারাই ধরাবাহিকতায় খেলার মাঠে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমণি ও অভিনেতা শরীফুল।
তবে তারা দুজন একই দলের হয়ে মাঠে নামছেন না। পরীমণি থাকছেন চয়নিকা চৌধুরীর দলে। অন্যদিকে মোস্তফা কামাল রাজের দলে থাকছেন রাজ। তারকাদের এই ক্রিকেট লিগ নিয়ে উচ্ছ্বসিত হয়ে সালাহউদ্দিন লাভলু বলেন, বাংলাদেশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপে খেলতে যাবে। এটি আমাদের জন্য আনন্দের। আশা করছি, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতবে। ক্রিকেট টিমকে উজ্জীবিত করতে আমাদের এই প্রয়াস। ক্রিকেটারদের মানসিক সাপোর্ট দেওয়া খুবই জরুরি। সেই বোধের জায়গা থেকেই আমরা একত্র হয়েছি।

এখানে জয়-পরাজয় কোনো বিষয় নয়। অংশগ্রহণই বড় বিষয়। আশা করছি, শিল্পীদের তরফ থেকে সুন্দর একটি ক্রিকেট খেলা আমরা উপহার দিতে পারব দর্শকদের। চয়নিকা চৌধুরী বলেন, এমন একটি আয়োজনে নিজের দল নিয়ে মাঠে নামতে পারাটা সত্যিই অনেক ভালো লাগা কাজ করবে। আটটি দলে হবে এই ক্রিকেট ম্যাচ। প্রতিটি দলেই খেলবেন পছন্দের তারকারা। আশা করি, পুরো তিনদিনের এই ম্যাচ সবার কাছেই উৎসবের মতো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ