1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

রেফারিরা লিগ ধ্বংস করছেন : লিওয়ানদোস্কি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭০ Time View

লা লিগার ম্যাচে প্রায়শই রেফারিদের মান নিয়ে সমালোচনা হয়ে থাকে। অনেকেই মনে করেন এই লিগে রেফারিংয়ের মান মোটেই মানসম্মত নয়। যে কারণে প্রায়ই খেলোয়াড়দের প্রায়শই ভুগতে হচ্ছে।
গত মৌসুমে ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার হোসে গায়া ও রিয়াল বেটিসের সাবেক মিডফিল্ডার সার্জিও ক্যানালেস রেফারির সমালোচনা করে চার ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন।

গত গ্রীষ্মে বুন্দেসলিগা থেকে লা লিগা ক্লাব বার্সেলোনায় যোগ দেয়া পোলিশ তারকা রবার্ট লিওয়ানদোস্কি সম্প্রতি স্প্যানিশ ফুটবলে রেফারিংয়ের মান নিয়ে পোলিশ গণমাধ্যম মেজিকি ও ইলেভেন স্পোর্টসে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে কথা বলেছেন। সেখানে তিনি একইসাথে পুরো লিগের বর্তমান পরিস্থিতি নিয়েও মন্তব্য করেছেন। এ সময় লেভা বলেন, ‘লা লিগা মোটেই কোন আকর্ষণীয় লিগ নয় এবং এখানে কোন আগ্রাসী ভাবও নেই। রেফারিরা পুরো লিগকে ধ্বংস করে দিচ্ছে। আমি মোটেই লা লিগা থেকে এই মানের ফুটবল প্রত্যাশা করি না।’
অনেকেই যে লিওয়ানদোস্কির এ মন্তব্যের সঙ্গে একমত পোষণ করবেন তাতে কোনো সন্দেহ নেই। ইউরোপীয়ান অন্যান্য শীর্ষ লিগের তুলনায় ক্রমেই লা লিগা তার আকর্ষন হারিয়ে ফেলছে। এখানকার প্লেয়িং স্টাইলের সাথে খাপ খাওয়াতে না পেরে অনেক তারকা খেলোয়াড়ই অন্যত্র পাড়ি জমাচ্ছেন।
বার্সেলোনা ম্যানেজার জাভি গেতাফের বিরুদ্ধে মৌসুমের প্রথম ম্যাচে গোলশুন্য ড্র হওয়া ম্যাচটিতে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ