1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

আরও বড় প্রস্তাব পেলেন সালাহ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৮৬ Time View

না শুনতে নারাজ সৌদি ক্লাবগুলো। দলবদলের পুরো সময়জুড়ে এমন চিত্রই দেখেছে ফুটবল দুনিয়া। প্রায় ৫ থেকে ৬ গুণ বেশি দামে খেলোয়াড়দের নিজের দলে ভিড়িয়েছে সৌদি লিগের দলগুলো। এবার সেই নজরে আছেন লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহ। ৩১ বছরের সালাহকে দলে পেতে লিভারপুলের কাছে রীতিমতো টাকার বস্তা নিয়ে হাজির হয়েছে আল-হিলাল।
গত সপ্তাহেই সালাহর জন্য ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব বড় এক প্রস্তাব দিয়েছিল সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদ। ওই প্রস্তাবে রেডস শিবির সরাসরি ফিরিয়ে দিয়েছে। কিন্তু সাড়া না পেয়ে দমে যাবার পাত্র নয় ইত্তিহাদ। এবার তাদের প্রস্তাব ১৫০ মিলিয়ন ইউরো।

সংবাদ মাধ্যম সিবিএস দিয়েছে এই তথ্য প্রকাশ করেছে। জানিয়েছে, দলবদলের নির্ধারিত সময়ের মধ্যেই সালাহকে সৌদিতে নিতে চায় আল ইত্তিহাদ। এমনকি তাকে নেইমার-রোনালদোর চেয়ে বেশি পারিশ্রমিক দেওয়ার প্রস্তাবও দিয়েছে।

অলরেড ভক্তদের অবশ্য কদিন আগেই আশ্বস্ত করেছেন লিভারপুলের এই তারকা। গত মৌসুমেই অ্যানফিল্ডের ক্লাবের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন সালাহ। মিশরীয় এই তারকা অন্য কোথাও যেতে চান না। সালাহ ও তার এজেন্ট সংবাদমাধ্যমকে তেমনটাই জানিয়েছেন। অন্যত্র যাওয়ার ইচ্ছে থাকলে চুক্তি নবায়ন করতেন না বলেও উল্লেখ করেছেন তার এজেন্ট।
ক্লপ অবশ্য বলেছেন, তিনি এখনই এসব নিয়ে ভাবতে চান না, ‘আমার জীবনের দর্শন হলো, আমি তখনই একটা সমস্যা নিয়ে ভাবি, যখন সেটা আমার সামনে আসে। আর এই মুহূর্তে একেবারে কিছুই হচ্ছে না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ