1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড দামে বিক্রি হলো বিটিএস তারকা জিমিনের শার্ট চলে গেলেন ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি বারেসি ডিএমপির গত ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩৩, মামলা ২৭ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন অত্যন্ত ইতিবাচক অবস্থানে : পররাষ্ট্রমন্ত্রী জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে শেয়ারবাজারে সপ্তাহের শেষদিনে সূচকে উত্থান, কমেছে লেনদেন শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয় : স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ১১১ জনের বিরুদ্ধে মামলা দুর্গাপুরে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ, বাবা-মেয়ে আটক পাকিস্তানে ভবন ধসে একই পরিবারের ১১ জন নিহত

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৭২ Time View

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি জেইন নামের একটি বাণিজ্যিক জাহাজ।
আজ সোমবার (২৮ আগস্ট) সকাল ১০টায় মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বরে নোঙর করে ওই বাণিজ্যিক জাহাজটি।

বাণিজ্যিক জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (খুলনা) খন্দকার রিয়াজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গেল ৮ আগস্ট ইন্দোনেশিয়ার মোয়ারা পান্তাই বন্দর থেকে ৫০ হাজার ৪৫০ মেট্রিক টন কয়লা নিয়ে ছেড়ে আসে জাহাজটি। চট্রগ্রাম বন্দরে ১৯ হাজার ৫শ মেট্রিক টন কয়লা খালাস করে। এরপর লাইটারযোগে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রে আনা হয়। বাকি ৩০ হাজার ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে আজ মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বরে নোঙর করে এমভি জেইন। দুপুরের পর থেকে পণ্য খালাস শুরু হয়েছে। সেখান থেকে কয়লা লাইটারে খালাস করে তাপবিদ্যুৎকেন্দ্রে পৌঁছনো হবে।
এর আগে গেল ৩১ আগস্ট রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৩১ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি বসুন্দরা ইমপ্রেস নামের একটি বাণিজ্যিক জাহাজ মোংলা বন্দরে আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ