1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

ব্যাংক এশিয়া কর্মকর্তাদের ঋণ বিষয়ক প্রশিক্ষণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ অক্টোবর, ২০১২
  • ১৩৯ Time View

ব্যাংক এশিয়া কর্মকর্তাদের জন্য ঋণ বিষয়ক প্রশিক্ষণ শুরু করেছে। সম্প্রতি ব্যাংকের ৩৬ জন শিক্ষানবীশ ব্যবস্থাপনা কর্মকর্তার (এমটিও) জন্য দশ দিনব্যাপী এই প্রশিক্ষণ শুরু হয়েছে।

ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন রাজধানীর পল্টনে কর্পোরেট অফিসে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ বিভাগের প্রধান আসিফ আইনুল হক, ভাইস প্রেসিডেন্ট ও ট্রেনিং বিভাগের প্রধান সুজিত কুমার সেনসহ ব্যাংকের উর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত ব্যাংক এশিয়া সর্বদা কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ