1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

নতুন প্রেমে মজেছেন অর্জুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৮৪ Time View

সম্পর্কের শুরু থেকেই চর্চায় আছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ও অভিনেতা অর্জুন কাপুর। দুজনেরই প্রাক্তনের খাতায় আছে খান পরিবার। আরবাজ খানের সঙ্গে দীর্ঘ বিবাহিত জীবনের ইতি ঘটিয়ে অর্জুনে বাঁধা পড়েন মালাইকা। অন্যদিকে, অর্পিতা খানের সঙ্গে সম্পর্ক ভেঙে মালাইকাতে নিজের সুখ খুঁজে পান অর্জুন।
বয়সে ১০ বছরের ছোট অর্জুনকে নিয়ে কখনোই রাখঢাক করেননি মালাইকা। বরং দুজনে দিব্যি ঘুরে বেরিয়েছেন প্রকাশ্যে। ভালোবাসার কথা বলতে দ্বিধা করেননি। কিন্তু গুঞ্জন রটেছে, তাদের এ মিষ্টি ভালোবাসায় তিক্ততা ঢুকে পড়েছে। মালাইকাকে ছেড়ে নতুন নারীতে মজেছেন অর্জুন। আর সেজন্যই মালাইকার সঙ্গে বিচ্ছেদ করেছেন তিনি। ঘনিষ্ঠমহলে নাকি ব্রেকআপের কথা জানিয়েও দিয়েছেন এ অভিনেতা।

বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার তারকা এবং অভিনেত্রী কুশা কপিলার সঙ্গে আজকাল অর্জুন কাপুরকে বহু জায়গায় দেখা যাচ্ছে। সম্প্রতি করণ জোহরের পার্টি থেকেই নাকি অর্জুনের সঙ্গে বন্ধুত্ব হয় কুশার। আর সেই বন্ধুত্ব থেকেই প্রেম। তবে এই গুঞ্জনকে একেবারেই নসাৎ করেছেন অভিনেত্রী।
কয়েক মাস ধরেই মালাইকার থেকে দূরে দূরে রয়েছেন অর্জুন কাপুর। শোনা যাচ্ছে, যে পার্টিতে মালাইকা যাচ্ছেন, সেই পার্টিতে নাকি পা রাখছেন না অর্জুন। উল্টোটাও ঘটছে। শুধু তাই নয়, এতদিন সোশ্য়াল মিডিয়া জুড়ে যেভাবে নিজেদের প্রেমকে ছড়িয়ে বেড়াতেন, কয়েক মাস হলো, সেখানেও নেই আগের মতো মাখোমাখো প্রেম।
তবে মালাইকা-অর্জুনের ব্রেকআপের খবর আগেও রটেছে। গত বছর বান্দ্রায় ২০ কোটি রুপি দিয়ে একটি চাররুমের ফ্ল্যাট কিনেছিলেন অর্জুন। যেটি একেবারেই মালাইকার আবাসনের পাশেই ছিল। সেই ফ্ল্যাটের বয়স ১ বছর হতে না হতেই, কম দামে অর্জুন সেটি বিক্রি করে দিলেন। ১৬ কোটি রুপিতে বিক্রি করেছেন ফ্ল্যাটটি। নিন্দুকদের কথায়, মালাইকার কারণেই নাকি অর্জুন এই ফ্ল্যাট বিক্রি করতে বাধ্য হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ