1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

রুবিয়ালেসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে ফিফা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৭২ Time View

বিশ্বকাপের পুরস্কার বিতরণী মঞ্চে চুমুর ঘটনায় রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেসের দিকে ধেয়ে আসছে একের পর এক সমালোচনার তীর। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত ভুক্তভোগী ফুটবলার জেনিফার এরমোসো এবং নারী ফুটবলারদের সংগঠন ফুটপ্রো ইউনিয়ন। এবার রুবিয়ালেসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে ফিফা।
রোববার মেয়েদের বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পদক পরিয়ে দেয়ার সময় স্পেন দলের সব ফুটবলারকেই আলিঙ্গন করেন তিনি। গালে ও কপালে চুমু দেন অনেকের। তবে এরমোসোর বেলায় ছিলেন অন্যরকম। এই ফরোয়ার্ডকে বেশ কিছুটা সময় আলিঙ্গনে জড়িয়ে রেখে পরে দুহাত দিয়ে মাথায় ধরে ঠোঁটে চুমু দিয়ে বসেন ৪৫ বর্ষী রুবিয়ালেস।

ওই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার সম্মুখীন রুবিয়ালেস। সমালোচনাকারীদের প্রথমে ‘ইডিয়ট’ বলেও মন্তব্য করেন তিনি। ঘটনার আলোড়নে বিতর্কিত ঘটনার জন্য ক্ষমা চান রুবিয়ালেস। এরপর স্পেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী কড়া ভাষায় বলেছেন, স্রেফ ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়।
এবার রুবিয়ালসের বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে ফিফা। বিবৃতিতে বলা হয়েছে , ‘ফিফার ডিসিপ্লিনারি কমিটি স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেসকে জানিয়েছে, মেয়েদের বিশ্বকাপের ফাইনালের সময় ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে তার বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম শুরু করছে। ফিফার ডিসিপ্লিনারি কোড ও ফেয়ার প্লে আর্টিকেল ১৩ ধারা লঙ্ঘন করেছেন কিনা, তা খতিয়ে দেখা হবে।’
“ফিফা প্রতিটি ব্যক্তির ‘স্বকীয়তাকে’ সম্মান জানাতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এর বিপরীত আচরণের তীব্র নিন্দা করে। শৃঙ্খলাবিধি অনুসারে, কর্মকর্তাদেরকে অবশ্যই ফেয়ার প্লে’র নীতি, আনুগত্য এবং সততার নীতি মেনে চলতে হবে।’’
রুবিয়ালেসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে পেশাদার নারী ফুটবলারদের সংগঠন ফুটপ্রো ইউনিয়নও। তাদের ও নিজের এজেন্সির মাধ্যমে যৌথ বিবৃতিতে স্পেনের ফুটবল ফেডারেশনের প্রধানের কড়া শাস্তি দাবি করেছেন এরমোসো। আগামী সোমবার স্পেনের সেকেন্ড ডেপুটি প্রধানমন্ত্রী জোলান্দা দিয়াসের সঙ্গে দেখা করবে ফুটপ্রো ইউনিয়ন।
এছাড়া স্পেনের নারী ফুটবল লিগ ‘লিগা এফ’ কর্তৃপক্ষ এর মধ্যেই রুবিয়ালেসকে সরিয়ে দেয়ার দাবি তুলেছে। দেশটির জাতীয় স্পোর্টস কাউন্সিলের সভাপতির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ