1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
৭ দফা দাবিতে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ চলছে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, সর্বনিম্ন বরিশাল বোর্ডে কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢাকা মেডিকেলে মৃত্যু এইচএসসি: সিলেটে পাসের হার ৫০.৯০ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১২০৪ পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ শিক্ষার্থী রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫.০৬ শতাংশ নারীর গান, নারীর খেলা : জনপরিসরে নারীর উপস্থিতি নিয়ে আপত্তি কেন? চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের চূড়ান্ত বাছাই কার্যক্রম সম্পন্ন কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের প্রতিনিধি সভা

হজ-ওমরাহ সহজ করতে ঢাকায় সৌদির ‘নুসুক’ চালু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৬৮ Time View

বাংলাদেশি হজ-ওমরাহ যাত্রীদের জন্য ই-কমার্স প্ল্যাটফর্ম নুসুক চালু করবে সৌদি আরব। আগামী বৃহস্পতিবার (২৪ আগস্ট) হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহের এ সেবা চালু করবেন।
এর ফলে হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক বাংলাদেশিরা সৌদি আরবে যাওয়ার আগেই সহজে প্লেনের টিকিট, হোটেল ভাড়া ঠিক করতে পারবেন। তাছাড়া সাধারণ পর্যটকরাও প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবেন।
আরব নিউজ জানায়, আগামী ২৪ ও ২৫ আগস্ট ঢাকা সফর এসে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহের নেতৃত্বে সৌদির একটি প্রতিনিধি দল বাংলাদেশে নুসুক প্ল্যাটফর্মের উদ্বোধন করবেন।
নুসুকের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রেসিডেন্ট আলহাসান আলদাববাগ বলেন, এ অঞ্চলের শীর্ষ পাঁচটি বাজারের মধ্যে বাংলাদেশ একটি। বাংলাদেশ সৌদি আরবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ওমরাহ পালনে ইচ্ছুক বাংলাদেশি নাগরিক ও সাধারণ পর্যটকদের জন্য সৌদি ভ্রমণ আরও সহজ করতে ঢাকায় নুসুক চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বছরের শুরুতে সৌদি পর্যটন কর্তৃপক্ষ মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে নুসুক চালু করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ