1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ইসরায়েলকে সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের বিদেশি বিনিয়োগকারীদের ৫% পর্যন্ত লভ্যাংশ পাঠাতে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি প্রিমিয়ার ব্যাংকে আরও ৩ স্বতন্ত্র পরিচালক মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে সমাবেশ সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর, ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালুর তারিখ ঘোষণা বাংলাদেশ-পাকিস্তান সহযোগিতা ‘নতুন দৃষ্টান্ত’ গড়তে পারে: অর্থ উপদেষ্টা দুই ব্যাংকের পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ ১০ লাখ ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করে আশা জাগাচ্ছে দেশীয় মাধ্যম ফ্রিডার সিলেট নগরীতে ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন শাকিব খান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৯২ Time View

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান আজ দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এ নায়ক। এক মাসেরও বেশি সময় পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন তিনি।
এর আগে গত ঈদে দেশের প্রেক্ষাগৃহে শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির পর গত জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায় সিনেমাটি।
সেখানে বেশ ভালোই দর্শক টেনেছে ‘প্রিয়তমা’। আর সিনেমাটির মুক্তি উপলক্ষেই দেশটিতে উড়াল দেন। দর্শকের সঙ্গে বসে প্রিয়তমা উপভোগ করেন এ নায়ক।
এদিন শাকিব খান বিমানবন্দর থেকে বের হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। এ সময় তিনি বলেন, প্রিয়তমার যে সাফল্য একটা কথাই বলব, যেটা আমি সবসময় চাই, আমাদের সিনেমাও পৃথিবীর উন্নত কোনো দেশে মাল্টিপ্লেক্সে অফিশিয়ালি হলিউড-বলিউড সিনেমার পোস্টারের সঙ্গে থাকবে। সেখানে আমাদের সিনেমাও খুব দাপিয়ে বেড়াবে। এবার প্রিয়তমায় কিন্তু সেই ব্যাপারটাই হয়েছে।
এ অভিনেতা বলেন, প্রিয়তমা এমন একটি সিনেমা হয়েছে যেটা শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবীময় আমেরিকা, কানাডা, লন্ডন, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে প্রিয়তমার যে জোয়ার বইছে, যে ভালোবাসা দেখাচ্ছে—সেটি বাংলা সিনেমার জন্য নতুন পথ উন্মোচন হলো। আমরা নতুন একটা অবস্থানের দিকে যাচ্ছি।
একটা সময় বলিউডের সিনেমা এক সপ্তাহে একশ’ কোটির ক্লাবে গেছে, এখন কিন্তু একদিনেও একশ’ কোটির ক্লাবে যায়। আর প্রিয়তমা এমন একটি সিনেমা হয়েছে যা সার্বিকভাবে বিশ্বজুড়ে ভালো ব্যবসা করেছে, করছে।
এর আগে শাকিব খান বিমানবন্দরে ভিাআইপি টার্মিনাল পেরিয়ে বাইরে বের হলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। এদিন ভোর থেকে প্রিয় তারকার দেশে ফেরা উপলক্ষে বিমানবন্দরে অপেক্ষা করছিলেন তারা।
এর আগে গত ২ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। এর প্রায় দুই সপ্তাহ পর ছেলে জয়কে নিয়ে সেখানে উড়াল দেন অভিনেত্রী অপু বিশ্বাস। নায়িকার যুক্তরাষ্ট্রে যাওয়ার পরই একসঙ্গে ঘুরতে দেখা যায় তাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ