1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

আমাদের আঘাত দেওয়ার জন্য মিথ্যা জন্মদিন পালন করতেন খালেদা জিয়া : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৮৭ Time View

বিএনপি নেত্রী খালেদা জিয়া ১৫ আগস্ট মিথ্যা জন্মদিন বানিয়ে উৎসব করতেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৯ আগস্ট) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন না, তারপরও জন্মদিন হিসাবে কেককেটে আনন্দ উল্লাস করতেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের সদস্যদের হারিয়ে যেদিন আমাদের চোখের পানি পড়ে, সেদিন মিথ্যা জন্মদিন বানিয়ে তিনি উৎসব করতেন। শুধু আমাদের আঘাত দেওয়ার জন্য তিনি এটা করতো।
এদিন আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দেশের ২২ হাজার ১০১ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমিসহ ঘর উপহার দেন সরকারপ্রধান।
শেখ হাসিনা বলেন, বাবা-মা ভাই সব হারিয়ে ১৯৮১ সালে দেশে ফিরে এ দেশের মানুষকেই আপনজন হিসেবে পেয়েছি। তাদের মাঝে হারানো বাবা-মা ভাইকে পেয়েছি। আমার আর কিছু পাওয়ার নেই।
তিনি বলেন, আমরা এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছি। দরিদ্র্য অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও নতুন ঘর করে দিচ্ছি। আমরা চাই, একটি মানুষও যেন অযতেœ অবহেলায় না থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ