1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

বঙ্গমাতার সমাধিতে মেয়র তাপসের শ্রদ্ধা নিবেদন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৫৮ Time View

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ মঙ্গলবার (৮ অগাস্ট) সকালে বনানী কবরস্থানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গমাতার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মেয়র তাপস।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জগলুল কবির, দক্ষিণ সিটির ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আনোয়ার ইকবাল সান্টু, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ