1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এবি ব্যাংক-মাইক্রোসফট চুক্তি নবায়ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১২
  • ১০৩ Time View

বাংলাদেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবি ব্যাংক লিমিটেড বিশ্বের শীর্ষ স্থানীয় সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট এর সঙ্গে তাদের বিদ্যমান চুক্তি নবায়ন করেছে। এ চুক্তির আওতায় এবি ব্যাংককে বিভিন্ন অ্যাপ্লিকেশন ও সার্ভার সফটওয়্যার সরবরাহ করবে মাইক্রোসফট।

রোববার ঢাকার ওয়েস্টিন হোটেলে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এবি ব্যাংক এর প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক এম. ফজলুর রহমান ও মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শ্রীয়ান ডি সিলভা বিজয়রত্নে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে মাইক্রোসফট বাংলাদেশের প্রধান অপারেটিং অফিসার পবদ বসনায়েকে, এন্টারপ্রাইজ বিসনেস এর বিভাগীয় প্রধান মোহাম্মদ আসিফসহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির ফলে এবি ব্যাংক ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলো মাইক্রোসফট এর নতুন ও সাম্প্রতিক সফটওয়্যার ব্যবহারে সরাসরি কারিগরী সহযোগিতা, অন-লাইন এবং ক্লাসরুম প্রশিক্ষণ এর সুবিধা পাবে। যার মাধ্যমে এবি ব্যাংক তাদের গ্রাহকদের উন্নত ব্যাংকিং সেবা দিতে পারবে বলে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা আশা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ