1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

রণবীর-আলিয়ার ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ৬ দিনের আয় কত?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৭৩ Time View

বলিউড তারকা জুটি আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই সিনেমা দিয়ে সাত বছর পর কামব্যাক করলেন পরিচালক করণ জোহর। মুক্তির প্রথম দিন থেকে ৬ দিনে করণ জোহরের পকেট কতটা ভরাল রণবীর-আলিয়া?
প্রাথমিক রিপোর্ট বলছে, প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহ থেকে ৭০ কোটিরও বেশি ঘরে তুলেছে এই সিনেমা। বুধবার ছবির আয় ৬.৯ কোটি। সোমবার বা মঙ্গলবারের থেকে আয়ের অঙ্ক খানিক কম হলেও, সপ্তাহের মাঝামাঝি সময়ে এসে তা মন্দ নয়।
আলিয়া ভাট ও রণবীর সিং’এর এই সিনেমা প্রেক্ষাগৃহে খাতা খুলেছিল ১১.১ কোটি দিয়ে। তবে শনি ও রবিবার এসে সেই আয় বেড়ে যায় অনেকটাই। প্রথম তিন দিনে ছবি আয় করে ৪৫.৯০ কোটি।
২০২৩ সালে খুব কম ছবি বলিউডে সাফল্যের মুখ দেখেছে। পাঠানের আয় ছিল দেশের বাজারে ৫৪৩.০৫ কোটি, কেরালা স্টোরি ২৪২.২০ কোটি। আপাতত এই দুটি সিনেমাকেই হিটের তকমা দেওয়া যায়।
অন্যদিকে, ‘তু ঝুথি মে মক্কার’, ‘আদিপুরুষ’ এবং ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিগুলি ১০০ কোটি আয় করলেও বাজেট বেশি থাকায় হিটের তালিকায় ঢুকতে পারেনি। সেদিক থেকে ‘জারা হটকে জারা বচকে’ যে ছবির আয় ৮৭.৪৫ কোটি তাকে হিট বলা চলে, কারণ এই সিনেমার বাজেট ছিল অপেক্ষাকৃত অনেক কম। তালিকায় রাখা যায় ‘সত্যপ্রেম কি কথা’ সিনেমাটিকেও।
দর্শকরা বিশেষ ভাবে পছন্দ করেছে রকি অউর রানি। যার অন্যতম কারণ ছবির বাঙালি অ্যাঙ্গেল। নায়িকা রানি অর্থাৎ আলিয়া এখানে বাঙালি। সঙ্গে বাংলা থেকে দুই তারকাও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। চূর্ণী গঙ্গোপাধ্যায় হয়েছেন আলিয়ার মা আর টোটা রায় চৌধুরী হয়েছেন আলিয়ার বাবা। এছাড়াও ছবিতে রয়েছেন জয়া বচ্চন, শাবানা আজমি আর ধর্মেন্দ্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ