1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

মহাখালীর সাততলা বস্তির আড়াই শ’ ঘর পুড়ে ছাই, নিখোঁজ অনেক

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ অক্টোবর, ২০১২
  • ১১৬ Time View

রাজধানীর মহাখালীস্থ সাততলা বস্তির আগুন এখন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের মোট ১০ টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ভয়াবহ এ আগুনে প্রায় সাড়ে চারশ’ ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিসের মহাপরিচালক আবু নাইম মো: শহিদুল্লাহ ঘটনাস্থলে থেকে অগ্নি নির্বাপন কর্মকাণ্ডে তদারকি করেন।পাশাপাশি রেডক্রিসেন্টের ৩০ সদস্যের একটি দলও উদ্ধার তৎপরতায় অংশ নেন।

আগুনে অর্ধ শতাধিক ব্যক্তি কমবেশি আহত হয়েছেন। তবে প্রাণহানির কোনো খবর এখনও পাওয়া যায়নি। আহতদের রেডক্রিসেন্টের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে রান্নার গ্যাসের চুলার আগুনে থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

পুড়ে যাওয়া বস্তির বাসিন্দা আবুল কালাম আজাদ জানান, তিনি একটি গার্মেন্টসে কাজ করেন। সন্ধ্যা সোয়া ৭ টার দিকে বাসায় ফেরার পথে জানতে পান আগুন লেগেছে। পরে এসে পুরো বস্তিকেই আগুনে জ্বলতে দেখতে পান বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম জানায়, সন্ধ্যা ৭টার দিকে তারা সাততলা বস্তিতে আগুন লাগার খবর পান। সেখানে প্রথমে ৫টি ইউনিট আগুন পাঠানো হলেও পরে আরো তিনটি ইউনিট যোগ দেয় বলে জানায় তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ