1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান মাকছুদুর রহমান খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত, দুর্বৃত্তরা আসে ২ মোটরসাইকেলে করে মানসিক চাপ ও হতাশায় শিক্ষার্থীদের আত্মহত্যার হার বেড়েছে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, কমছে না গরম মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ককে ৫ হাজার ডলার দেবেন ট্রাম্প নারী এশিয়া কাপ / প্রতিশোধ নাকি পুনরাবৃত্তি, রাতে ভারতের মুখোমুখি বাংলাদেশ চ্যালেঞ্জার পুলে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক ও আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের মধ্যে কৃষি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর সিলেট সিটিতে ভোটের হাওয়া, বিএনপিতে জটিল সমীকরণ ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, দেওয়া হবে দৈনিক ২০০ টাকা ভাতা

অবসর ভেঙে ফিরবেন না স্টোকস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৭৬ Time View

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর অবসরের ঘোষণা দিয়েছিলেন বেন স্টোকস। তবে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করার পর স্টোকস আভাস দিয়েছিলেন পরিস্থিতির চাহিদায় যেকোনো কিছুই ঘটতে পারে। ভারতের মাটিতে বসা ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে তাকে নিয়ে ভক্তদের মনে উঁকি দিয়েছিল আশার আলো। তবে, অ্যাশেজের শেষ টেস্টের আগে সে গুঞ্জনকে একেবারে উড়িয়ে দিয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার। পরিস্কার করেছেন নিজের অবস্থান।

ওয়ানডেতে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্টোকস। শুধু তাই নয়, অ্যাশেজ শেষেই ছুটিতে যেতে চান তিনি। সে সময় দীর্ঘদিন ধরে ভুগতে থাকা হাঁটুর চোট সারাতে অস্ত্রপচারেরও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ৩২ বছর বয়সী এই ইংলিশ ব্যাটসম্যান, ‘আমি অবসরপ্রাপ্ত ক্রিকেটার। অ্যাশেজ শেষে আমি ছুটিতে যাচ্ছি। আপাতত এতটুকুই আছে আমার ভাবনায়। আমার হাঁটুতে চোট রয়েছে। এটার একটা সমাধান করতে চাই। আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তবে তখন সিরিজ চলমান থাকায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আমার মনে হয়, সময় বুঝে করে ফেলা উচিত। আমি আলোচনা করব, কী করলে কোনো প্রকার দুশ্চিন্তা ছাড়া বোলিং করতে পারব।’

অ্যাশেজের পর বেন স্টোকস ছুটিতে গেলে দ্য হান্ড্রেড সিরিজে পাওয়া যাবে না তাকে। এছাড়াও, ইংল্যান্ড টি-টোয়েন্টি দলের খেলা আছে ডিসেম্বরেও। হাঁটুর অস্ত্রোপচার করলে দীর্ঘদিনের জন্য স্টোকসে পাওয়া যাবে না দলে।

অস্ট্রেলিয়ার মাটিতে ২০২৫ সালে অ্যাশেজে নেতৃত্ব দিতে চান স্টোকস, ‘এবারের অ্যাশেজ জয়ের খুব কাছেই ছিলাম আমরা। আশা করছি, ২০২৫ এ অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের ভালো সম্ভাবনা থাকবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ