1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ

রাজধানীতে মাদকবিরোধী গ্রেফতার ৫৯

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৮৮ Time View

মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২৭ জুলাই) একই সময়ের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ১৬ হাজার ৩২২ পিস ইয়াবা, ৬৫ গ্রাম ১২৬ পুরিয়া হেরোইন, ৫ লিটার দেশিমদ ও ৯ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপির মিডিয়া সেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ