1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

পাকিস্তানের বোলিং তোপে ১৬৬ রানে অলআউট শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৭৩ Time View

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে সিরিজ বাঁচানোর লক্ষ্যে নামা লঙ্কানরা দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ব্যর্থ। পাকিস্তানের দুই তরুণ বোলার নাসিম শাহ ও আবরার আহমেদের বোলারদের সামনে পাত্তাই পেল না লঙ্কান ব্যাটাররা। আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪৮.৪ ওভারে ১৬৬ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।
দলীয় নয় রানেই সাজঘরে ফেরেন লঙ্কান ওপেনার নিশান মাদুশকা। স্কোরবোর্ডে ৩৬ রান জমা হতেই নেই চার উইকেট। এরপর ধনঞ্জয়া ডি সিলভা ও দিনেশ চান্দিমাল মিলে চেষ্টা করেন ম্যাচ ধরতে। যদিও বেশিক্ষণ নিজের প্রতিরোধ ধরে রাখতে পারেননি চান্দিমাল। ৩৪ রান করে নাসিম শাহর শিকারে পরিণত হন তিনি।
৫৭ রান করা ধনঞ্জয়কে ফেরান আবরার আহমেদ। এই দুজনের পর রমেশ মেন্ডিস চেষ্টা করেছিলেন থিতু হতে। ২৭ রানে তাকেও ফেরান আবরার। শেষ ব্যাটার হিসেবে আউট হন তিনি। পাকিস্তানের হয়ে বল হাতে আবরার নেন চার উইকেট। এছাড়া নাসিম শাহ নেন তিনটি। আছেন
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১০৮ রান পাকিস্তানের। ক্রিজে আব্দুল্লাহ শফিক ৫৩ ও শান মাসুদ আছেন ৪৬ রান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ