1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী জয়পুরহাট জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী অডিও থেকেই ফাঁস হতে পারে অবস্থান, তাই রেকর্ড করা বার্তাও দিচ্ছেন না মোজতবা খামেনি

নির্বাচন কমিশন গোয়েন্দা সংস্থার কথায় চলে না: ইসি আলমগীর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৬৮ Time View

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন কোনো গোয়েন্দা সংস্থার কথায় চলে না। কোনো গোয়েন্দা সংস্থার রিপোর্টে কাজও করে না। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান।

সোমবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুরের দেওয়া বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ইসি আলমগীর।

নতুন দুটি দলকে নিবন্ধনের বিষয়ে দুটি কথা বলা হচ্ছে। একটি নির্বাচন কমিশন সরকারের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে, অন্যটি আপনারা যে দুটি দলকে নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছেন, সেটি গোয়েন্দা সংস্থার সুপারিশে নিয়েছেন। এমন প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, অভিযোগ করতেই পারে। নির্বাচন কমিশন কোনো গোয়েন্দা সংস্থার কথায় চলে না। কোনো গোয়েন্দা সংস্থার রিপোর্টে কাজও করে না। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান।

দুটি দলের নিবন্ধনের বিষয়ে যে বিতর্ক, সে বিষয়ে তিনি বলেন, নিবন্ধন পেতে হলে কেন্দ্রে একটি অফিস থাকতে হবে। ২২টি জেলায় তাদের অফিস থাকতে হবে এবং ৬১ উপজেলায় অফিস থাকতে হবে। সেটি প্রাথমিকভাবে তদন্ত করা হয়েছে। এর উপর আরেকটি তদন্ত করা হয়েছে। যাদের ক্ষেত্রে দুটি কমিটির তদন্ত মিলে গেছে, সেই দুই পার্টিকে নিবন্ধন দেওয়া হয়েছে। বাকি যারা পারেনি, তাদের নিবন্ধন দেওয়া হয়নি।

নির্বাচন কমিশন সরকারের অঙ্গ সংগঠন, এমন মন্তব্যে আলমগীর বলেন, এটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান। গণতান্ত্রিক দেশে যে কোনো মানুষ, যে কোনো অভিযোগ করতে পারে। সেই অধিকার তাদের আছে। সেটি কতটুকু সত্য তা বিচার করে দেশের জনগণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ