1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

দুর্দান্ত জয়ের পর যা বললেন সাকিব

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৮১ Time View

আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে নাকাল দশা হয়েছে টাইগারদের। ২-১ ব্যবধানে সিরিজ খোয়ানোর পর খানিকটা ভাঙা মন নিয়েই সিলেটে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিল সাকিব আল হসানের দল। তবে এবার ঘুরে দাঁড়িয়ে রশিদ খানদের যোগ্য জবাব দিয়েছে সাকিব বাহিনী। টানা দুই জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।
সংবাদ সম্মেলনে সাকিবও নিজের তৃপ্তি আড়াল করলেন না।
বাংলাদেশের অধিনায়ক বলেছেন, এটা অনেক স্বস্তির যখন, আমরা যেসব করার চেষ্টা করছি, সেসব কাজে আসে বা কাজে লাগে, কিংবা পরিকল্পনাগুলোর প্রতিফলন আমরা দেখছি যে মাঠে পড়ছে এবং ওই অনুযায়ী ক্রিকেটাররা বাস্তবায়ন করতে পারছে এবং ফলাফলও হচ্ছে, তখন এর চেয়ে ভালো কিছু আর কী হতে পারে।
সাকিব আরো জানালেন, আমাদের কাজ হচ্ছে মাঠে পারফর্ম করা, দলের হয়ে অবদান রাখার চেষ্টা করা এবং দল হিসেবে খেলার, সেটি আমরা চেষ্টা করছি।
পরিসংখ্যান বদলে দিতে পেরে সাকিব লেছেন, আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টিতে আমাদের খুব ভালো ছিল না এই সিরিজের আগে।
যেহেতু এরকম সিরিজ জিততে পারলাম, বিশেষ করে এরকম কন্ডিশনে, আমার কাছে মনে হয় এই জয় আমাদেরকে সামনে ভালো ফলাফলের জন্য আরো প্রেরণা জোগাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ