1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ : আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কফির দাওয়াত দিয়ে জয়া বললেন—‘বিলটা নিজের, সঙ্গটা আমার’ আনচেলত্তির দল ঘোষণা নিয়ে বার্সায় দুশ্চিন্তা, কারণ রাফিনিয়া একদিনের ব্যবধানে বিশ্ববাজারে ফের কমল জ্বালানির দাম গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক

তোমাকে ভালোবাসি ভাই : সালমানকে শাহরুখ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৯৯ Time View

নতুন সিনেমা জওয়ানের জন্য বলিউড বাদশাহ শাহরুখ খানকে শুভেচ্ছা জানিয়েছেন সালমান খান।
ভারতীয় গণমাধ্যম এইসময়ের খবরে জানানো হয়, বুধবার শাহরুখ খানকে শুভেচ্ছা জানান ভাইজান সালমান খান। এমনকি সিনেমার প্রথম টিকিটও বুক করেছেন ভাইজান। বিপরীতে সালমান খানকে ধন্যবাদ জানাতে ভোলেননি বলিউড বাদশাহ।
মঙ্গলবার ছবিটির প্রিভিউ শেয়ার করে সালমান লিখেন, ‘পাঠান জওয়ান হয়ে গেল। অসামান্য ট্রেলার। দারুণ লেগেছে। এখন এই ধরনের সিনেমা আমাদের শুধুমাত্র প্রেক্ষাগৃহে দেখা উচিত। আমি নিশ্চিত এটা প্রথম দিন থেকেই মন কাড়বে। খুব আনন্দ লাগছে।’
সালমান খানের এই বার্তায় প্রতিক্রিয়া জানিয়ে শাহরুখ লিখেন, ‘পেহলে ভাই। এইজন্য তোমাকেই প্রথম দেখিয়েছি। তোমায় শুভেচ্ছা এবং তার থেকেও বড় কথা ইতিমধ্যেই প্রথম টিকিটও বুক করার জন্য ধন্যবাদ। তোমাকে ভালোবাসি।’
আসন্ন ছবিতে শাহরুখ ছাড়াও নয়নতারা এবং বিজয় সেতুপতিও অভিনয় করেছেন এবং নির্মাতাদের প্রশংসাও করেন সালমান খান।
জওয়ান হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটি এর আগে ২ জুন প্রিমিয়ার হওয়ার কথা ছিল। ছবিটির প্রযোজনা করেছেন গৌরী খান এবং সহ-প্রযোজনা গৌরব গুপ্তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ