1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

১৬ জুলাই ইন্টার মিয়ামির হয়ে মাঠে নামবেন মেসি

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৭৮ Time View

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে দলে ভিড়িয়ে এমনিতেই উজ্জীবিত হয়ে উঠেছে ইন্টার মিয়ামি। মেজর লিগ সকালের ক্লাবটি মেসিকে মাঠে নামানোর জন্য মুখিয়ে আছে। আগামী ২১ জুলাই মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিরুদ্ধে মেসির মিয়ামির জার্সি গায়ে অভিষেক হওয়ার কথা রয়েছে। তার আগে ১৬ জুলাই নিজেদের ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মেসিকে সমর্থকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিবে মিয়ামি। অনুষ্ঠানের নাম রাখা হয়েছে, ‘দ্য আনভেইল’।
ক্লাবের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি গত মাসে পিএসজির সঙ্গে দুই বছরের সম্পর্ক শেষ করে মিয়ামিতে যাবার ঘোষণা দেন। ডিসেম্বরে আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা উপহার দেওয়া মেসির সঙ্গে এই ক্লাবের আরো যোগ দিয়েছেন তার সাবেক বার্সান সতীর্থ সার্জিও বুসকেটস। দুজনকেই একই অনুষ্ঠানের মাধ্যমে সবার সামনে নিয়ে আসবে মিয়ামি।
সম্প্রতি দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সাবেক বার্সেলোনা ও আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনোকে।
মেজর লিগ সকার ও মেক্সিকান লিগের শীর্ষ কয়েকটি ক্লাবকে নিয়ে আয়োজিত নতুন টুর্নামেন্ট লিগস কাপের মাধ্যমে মেসির অভিষেক হতে যাচ্ছে। এখনো আনুষ্ঠানিক চুক্তিতে স্বাক্ষর করেননি মেসি। তাকে স্বাগত জানানোর দিনই চুক্তির আনুষ্ঠানিকতাও সম্পন্ন করার ইঙ্গিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ