1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

ফের রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৫৫ Time View

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আবারও ৩ হাজার কোটি (৩০ বিলিয়ন) মার্কিন ডলারের নিচে নেমে গেছে। আজ শুক্রবার (৭ জুলাই) রিজার্ভ কমে ২ হাজার ৯৯৭ কোটি ডলারে নামে, যা গত বুধবার ছিল ৩ হাজার ১১৬ কোটি ডলার।
বৃহস্পতিবার (৬ জুলাই) এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) মে-জুন মাসের আমদানি দায় বাবদ ১০৯ কোটি ৬৭ লাখ ডলার পরিশোধ করার কারণে রিজার্ভ কমেছে।
এর আগে গত মে মাসে দুইবার বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে নামে। প্রথমবার ৭ মে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুকে ১১৮ কোটি ডলারের আমদানি বিল দেওয়ায়, আর পরেরবার ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করায় রিজার্ভ কমে। এরপর বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) বিভিন্ন সহযোগী সংস্থার দেওয়া ঋণের অর্থ রিজার্ভে যুক্ত হয়। ফলে রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ