1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রমিকের মর্যাদা উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না : জামায়াত আমির গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণই রাজপথে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে : আজহারুল ইসলাম লেখাপড়া আনন্দময় করার লক্ষ্যে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী আগামীকাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরান ইস্যুতে বিরোধীদলীয় নেতার প্রশ্নের জবাব দিল পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে কিছু মহল : প্রধানমন্ত্রী যুদ্ধের ব্যয় নিয়ে পেন্টাগনের মিথ্যাচারের জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ১১ সরকারি কর্মকর্তা ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ উদ্ধার

বেনাপোল চেকপোস্টে ৫ জেলেকে ফেরত দিল বিএসএফ

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ অক্টোবর, ২০১২
  • ৮৪ Time View

বেনাপোল চেকপোস্ট দিয়ে ৫ বাংলাদেশি জেলেকে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরী বাহিনী বিএসএফ।

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভারত সীমান্তে প্রবেশের অভিযোগে দীর্ঘ ১ বছর কারাভোগ শেষে এরা দেশে ফিরে আসে।

এরা হলেন, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ছোট মাসনা গ্রামের মোতাহার জমোদারের ছেলে মোস্তফা জমোদার(২৮), একই এলাকার সিরাজ উদ্দীন হাওলাদারের ছেলে নুরুল ইসলাম(৩০), বাগেরহাট জেলার শরণখোলা থানার নালবুনিয়া গ্রামের আব্দুল জলিল খানের ছেলে জাকির খান(৩২), খুলনা জেলার ডুমুরিয়া থানার মৃত অজিত বিশ্বাসের ছেলে শিবপদ বিশ্বাস(৩৫) ও বরগুনা জেলার পাথরঘাটা থানার ছোট পাথরঘাটা গ্রামের মৃত মুনতাজ খানের ছেলে হিরু খান(৩১)।

এ ব্যাপারে যশোর ২৬ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের নায়েব সুবেদার মো. আব্দুল্লা জানান, ভারতের ২৪ পরগণা জেলার হরিদাসপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা শুক্রবার সন্ধ্যা ৭টায় ৫ বাংলাদেশি জেলেকে হস্তান্তর করেছে। সমুদ্র পথে মাছ ধরতে গিয়ে ভারত সীমানায় প্রবেশের অভিযোগে কোস্টগার্ড পুলিশ তাদের আটক করেছিল।

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দীর্ঘ ১ বছর কারাভোগ শেষে দু-দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে এরা দেশে ফিরে আসে। দেশে ফিরে আসা যুবকদের পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যাবেন।

দেশে ফিরে আসা জেলেদের মধ্যে জাকির খান জানান, গত বছরের নভেম্বর মাসে তারা ভলেশ্বর নদীতে মাছ ধরতে ধরতে বঙ্গোপসাগরে ঢোকে। এরপর তাদের ট্রলারের ইনজিন নষ্ট হয়ে গেলে তারা ভাসতে ভাসতে ভারত সীমান্তে ঢুকে পড়ে। সেখান থেকে ভারতীয় কোস্টগার্ড পুলিশ তাদের উদ্ধার করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাদের জেল হাজতে পাঠায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ