1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

মেট্রোরেলে অতিরিক্ত দুই ট্রেন, চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৬৯ Time View

রাজধানীতে মেট্রোরেলে যাত্রীদের চাপ প্রতিনিয়ত বাড়ছে। সে কারণে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে বর্তমান সিডিউলের বাইরে নতুন দুটি ট্রেন সংযোজন করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। একই সঙ্গে দুটি ট্রেন চলাচলের জন্য আরও ৩০ মিনিট সময় বাড়ানো হয়েছে।
আজ বুধবার (৫ জুলাই) ডিএমটিসিএলের লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমানের সই করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, যাত্রীদের সুবিধার্থে আগামী ৮ জুলাই থেকে দুটি অতিরিক্ত মেট্রো ট্রেন যথাক্রমে রাত ৮টা ১৫ মিনিটে এবং রাত ৮টা ৩০ মিনিটে আগারগাঁও মেট্রোরেল স্টেশন থেকে যাত্রা শুরু করবে। ট্রেন দুটি প্রতিটি মেট্রোরেল স্টেশনে থেমে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলাচল করবে। এই মেট্রো ট্রেন দুটিতে এমআরটি পাস বা র‌্যাপিড পাস এবং শুধুমাত্র আগে কিনে রাখা সিঙ্গেল জার্নি টিকিট ব্যবহার করে যাতায়াত করা যাবে।
আরও বলা হয়, অতিরিক্ত মেট্রো ট্রেন দুটিতে যাতায়াতের জন্য সিঙ্গেল জার্নি টিকিট তাৎক্ষণিক কেনা যাবে না। এই ৩০ মিনিট ছাড়া গত ১৯ জুন তারিখে জারি করা সময়সূচি অপরিবর্তিত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ