1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

মানুষ স্বস্তিতে থাকায় মির্জা ফখরুলের ‘মন ভালো নেই’ : কাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৮৭ Time View

দেশের মানুষ স্বস্তিতে থাকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন ভালো নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘মানুষ শান্তিতে আছে, আনন্দে আছে নাকি বিরোধী দলের ভাষায় মানুষ কষ্টে আছে? মানুষ আনন্দ থাকলে বিএনপির কষ্ট হয়, ফখরুল সাহেব কষ্ট পাচ্ছেন। আমি বলবো না মানুষ খুব ভালো আছে, তবে স্বস্তিতে আছে। মানুষের এ স্বস্তি মির্জা ফখরুল ইসলামের জন্য অস্বস্তির কারণ। এজন্য তার মন ভালো নেই।’
সোমবার (৩ জুলাই) আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘আমি তাকে শুধু একটা কথা বলবো- বিশ্বের কথা নাইবা বললাম, আশপাশের যে দেশগুলো আছে, মির্জা ফখরুল একটু যদি ঘুরে আসেন, বাজারে গিয়ে পর্যবেক্ষণ করেন, তাহলেই বুঝতে পারবেন, বাংলাদেশের দ্রব্যমূল্য বর্তমান বিশ্ব সংকটে অসহনীয় কোনো পর্যায়ে যায়নি।’
তিনি বলেন, ‘জনগণের সহনীয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখার যথাসাধ্য চেষ্টা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মির্জা ফখরুল বাইরের খবর জানেন না, আশপাশের দেশগুলোতে তাকে অনুরোধ করি, ঘুরে আসতে বলি এবং বাজার বাজারে গিয়ে পর্যবেক্ষণ করতে তাকে আমি অনুরোধ করছি। তারপর যদি সত্য কথাটা উনি বলেন।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এখন রাজনীতির জন্য সরকারের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। আজকে বিশ্বযুদ্ধের কারণে, নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞা, পাকিস্তানের মতো দেশ, শ্রীলঙ্কার মতো দেশ হিমশিম খাচ্ছে। ভারতে দ্রব্যমূল্যের আগের চাইতে অনেক বেশি ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। এটার জন্য বেশিরভাগই দায়ী বিশ্ব অর্থনীতি।’
বাংলাদেশে কোনো সংকট ছিল না উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের এখানে কোনো সংকট ছিল না। আমাদের এখানে সবকিছু সহনীয় পর্যায়ে ছিল। তবে আমি মির্জা ফখরুল ইসলাম সাহেবকে বলি আপনি এসব অবান্তর অভিযোগ যখন সরকারের বিরুদ্ধে আনছেন, যখন বলছেন যে, এবারের ঈদে মানুষের কোনো আনন্দ ছিল না। আনন্দ না থাকলে গতবারের চেয়ে কত বেশি পশু এবার কোরবানি হয়েছে? এটার হিসেব কি ওনার কাছে আছে? ৫১ লাখ বেশি পশু এবার কোরবানি হয়েছে।’
ঈদকে ঘিরে টোল আদায়ের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, ‘এবার পদ্মা সেতুর কথা যদি বলি। পদ্মা সেতুতে আমাদের দিনে টোল আদায় হতো এক কোটি ২০ থেকে ৩০ লাখ টাকা। এবার ঈদের আগের দিন পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে চার কোটি ৫৫ লাখ টাকা। মানুষ কি আনন্দে বাড়ি গেছে, নাকি বিষণ্নচিত্তে বাড়ি গেছে? এর প্রমাণ এখানেই। বঙ্গবন্ধু সেতুতেও একদিনে তিন কোটি ৫৫ লাখ টাকা টোল আদায় হয়েছে। এত টাকা টোল কোথা থেকে এলো? মানুষই তো দিয়েছে। ঈদে পশু কোরবানির চিত্রটা দেখুন। টোল আদায়ের চিত্রটা দেখুন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ