1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৭১ Time View

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। শীঘ্রই মরিচের দাম কমবে। একইসঙ্গে চামড়ার দাম থেকে ব্যবসায়ীরা বঞ্চিত হলে কাঁচা চামড়া রপ্তানির প্রক্রিয়া শুরু করবে সরকার। তবে দেশের চামড়ার মান ভালো তাই আরও বৃহৎ পরিসরে চামড়াজাত পণ্যের উৎপাদন বাড়াতে হবে বলেও জানান তিনি।
আজ সোমবার (৩ জুলাই) দুপুরে এক দিনের সফরে রংপুর এসে মহানগরীর সেন্ট্রাল রোডের বাসভবনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। চলতি মাস থেকে টিসিবি ১ কোটি পরিবারকে অন্যান্য পণ্যের সঙ্গে চাল দেওয়া শুরু করবে। তবে অনাবৃষ্টি-অতি বৃষ্টির কারণে মরিচের ফলন কম হওয়ায় কেউ কেউ সুযোগটি নিয়েছে। এ ছাড়াও চিনিসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে সরকার।
পরে বাণিজ্যমন্ত্রী রংপুর কুড়িগ্রাম রোডস্থ নির্মাণাধীন অপু মুনশি ক্যানসার হাসপাতাল পরিদর্শন শেষে নব্দীগঞ্জে নিজ সংসদীয় আসনের নেতাকর্মীদের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ