1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

আগোরা’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ অক্টোবর, ২০১২
  • ২১৮ Time View

দেশের প্রথম চেইন সুপারস্টোর আগোরার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার রাজধনীর সীমান্ত স্কয়ারে অবস্থিত আগোরা সুপারস্টোরে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক শামস্ হায়দার।

এসময় প্রতিষ্ঠানটির মার্কেটিং ম্যানেজার আশরাফুল হায়দারসহ আগোরার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৫ অক্টোবর শুরু হওয়া আগোরার প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসব চলবে ২০ অক্টোবর পর্যন্ত। এসময় ১১’শ টাকার কেনাকাটা করে র‌্যাফেল ড্রর মাধ্যমে ক্রেতারা প্রথম পুরস্কার হিসেবে পেতে পারেন ৫২ ইঞ্চি এলসিডি টিভি, ডিভিডি প্লেয়ার ও সাউন্ড সিস্টেমসহ একটি হোম থিয়েটার। আর দ্বিতীয় পুরস্কার রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন ও ব্লান্ডারসহ কিচেন অ্যাপ্লায়েন্স।

এছাড়া বর্ষপূর্তি উপলক্ষ্যে আগোরার দুই’শ এর অধিক নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীতে মূল্যছাড় পাচ্ছেন ক্রেতারা।

২০০১ সালে ২৪ আগস্ট ধানমন্ডির রাইফেলস স্কয়ারে যাত্রা শুরু করে আগোরা। ১০ হাজার পণ্য থেকে শুরু করে এখন আগোরায় পাওয়া যাচ্ছে সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী। দীর্ঘ ১১ বছরের পথ চলায় আগোরা গড়ে তুলেছে একটি শক্তিশালী সাপ্লাই চেইন।

বর্তমানে গুলশান, মগবাজার, মিরপুর, উত্তরা, গুলশান, শান্তিনগর, হাতিরপুল, ধানমন্ডি ২৭ নম্বারসহ চট্টগ্রামেও রয়েছে আগোরার আউটলেট রয়েছে।

কোম্পানির জনসংযোগ বিভাগের নয়ীম নওরেজের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে তথ্য জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ