1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ডেমোক্র্যাটদের বড় জয়ে চাঙা শেয়ারবাজার ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করার সিদ্ধান্ত ফ্রান্সের ব্লাড ব্যাংকের রেফ্রিজারেটরেও এবার সাইবার হামলা বিদায়ী অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২.৬৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে: স্পিকার শ্রমিক আন্দোলন ঘিরে ফতুল্লা শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন ‘শেখ হাসিনা শ্বশুরবাড়ি বেড়াতে আসবেন না যে, পাসপোর্ট দিয়ে আনতে হবে’ যাত্রীসেবার মানোন্নয়ন ও আধুনিকায়নে বড় বিনিয়োগ করছে ইউএস-বাংলা ডেপুটি স্পিকারের সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের অ্যাডভাইজারের সাক্ষাৎ বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা নিয়ে বাংলাদেশ-চীন আলোচনা

আইপিও’র অর্থ ব্যবহারের তথ্য জানাতে দুই কোম্পানিকে এসইসি’র চিঠি

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ অক্টোবর, ২০১২
  • ১১৯ Time View

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থের ব্যবহার সম্পর্কে জানতে চেয়ে সদ্য পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কেন অর্থ খরচের তথ্য জানানো হয়নি তাও জানতে চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

বৃহস্পতিবার এসইসির পক্ষ থেকে প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে চিঠি পাঠানো হয়েছে বলে এসইসি সূত্রে জানা  যায়।

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম কটন মিলস লিমিটেড ও খাদ্য খাতের কোম্পানি রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের কাছে তথ্য চাওয়া হয়েছে।

সায়হাম কটনের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ কিভাবে কাজে লাগানো হচ্ছে তা এসইসিকে জানানোর বিধান রয়েছে। উত্তোলিত ওই অর্থ সম্পূর্ন ব্যবহার না হওয়া পর্যন্ত প্রতি মাস শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে এসইসিকে জানাতে হবে। কিন্তু সাহয়াম কটন সময়মতো এসইসিকে তথ্য জানাতে ব্যর্থ হয়েছে। এসইসির চিঠি প্রাপ্তির সাত দিনের মধ্যে কেন ওই তথ্য জানানো হয়নি তার ব্যাখ্যা জানাতে সায়হাম কটনকে নির্দেশ দেওয়া হয়েছে।

রংপুর ডেইরিকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের আইপিওর মাধ্যমের উত্তোলিত ২৭ কোটি ৫৭ লাখ টাকার মধ্যে এক কোটি ৮৩ লাখ টাকা অব্যবহ্রত রয়েছে। প্রতিষ্ঠানটি এই অর্থ সম্পর্কিত তথ্য এসইসিকে জানাতে বিলম্ব করেছে। আর তাই চিঠি প্রাপ্তির সাত দিনের মধ্যে এই বিলম্বের কারণ জানাতে বলা হয়েছে চিঠিতে।

প্রসঙ্গত, আইপিও’র মাধ্যমে সায়হাম কটন মিলস লিমিটে পুঁজিবাজার থেকে ৪ কোটি ৭৫ লাখ সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৯৫ কোটি টাকা উত্তোলন করে।

আর রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেড আইপিও’র মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। প্রতিষ্ঠানটি এক কোটি ৬৩ লাখ সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে মোট ২৯ কোটি ৪০ লাখ টাকা উত্তোলন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ