1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

মুক্তির আগে একগুচ্ছ অভিযোগ অমিশার

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১১০ Time View

২২ বছর আগে মুক্তি পেয়েছিল ‘গদর: এক প্রেম কথা’। সেই সময় তুমুল জনপ্রিয় হয় সানি দেওল, অমিশা পটেল, অমিরশ পুরী অভিনীত এই ছবি। এ বার আসতে চলেছে এই ছবির দ্বিতীয় পর্ব ‘গদর ২’। আগামী অগস্ট মাসেই মুক্তি পেতে চলেছে এই ছবি। অল্প অল্প করে ছবির প্রচারও শুরু হয়েছে। কিন্তু এর মধ্যেই অভিযোগের ঝুলি খুলে বসলেন ছবির নায়িকা অমিশা পটেল। তাঁর অভিযোগ ছবির পরিচালক সহ প্রযোজক অনিল শর্মার বিরুদ্ধে।

ছবির শেষ পর্যায়ের শুটিং হয়েছে চণ্ডীগড়ে। সেখানেই নাকি চূড়ান্ত অব্যবস্থার নির্দশন দেখিয়েছেন ছবির পরিচালক অনিল শর্মা। হোটেলে খাবা্রের বিল মেটাননি, রূপটান শিল্পী থেকে টেকনিশিয়ান, পোশাকশিল্পী— প্রায় কাউকেই যোগ্য পারিশ্রমিক দেননি তিনি। এমনকি, অনেকের পাওনা বাকিও রেখেছেন। অমিশা লেখেন, ‘‘থাকার ব্যবস্থা ঠিক ছিল না। বিমানবন্দরে যাওয়ার গাড়ি নেই, এমনকি খাবারের বিল পর্যন্ত মেটাননি। কয়েক জন কলাকুশলীকে নিজে থেকেই ব্যবস্থা করে নিতে হয়েছে। গোটা ঘটনায় জি স্টুডিয়ো হস্তক্ষেপ করায় অবশেষে পরিস্থিতি ঠিক হয়। তার জন্য জি স্টুডিয়োকে ধন্যবাদ।’’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ