1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

বিপিএলসহ ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণের সুযোগ পেতে যাচ্ছে কোহলিরা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ৮৩ Time View

প্রতিনিয়তই জনপ্রিয় হয়ে উঠছে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো। ক্রিকেট খেলুড়ে প্রায় সব দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ থাকলেও সেগুলোতে অংশগ্রহণের সুযোগ পান না ভারতীয় ক্রিকেটাররা। একমাত্র আইপিএলেই তারা অংশ নিয়ে থাকেন। এবার নতুন এক পরিবর্তন আনতে যাচ্ছে বিসিসিআই, যার ফলে বিপিএলসহ বিশ্বের সকল ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণের সুযোগ পাবেন ভারতীয় ক্রিকেটাররা।
বিশ্বের সকল ফ্র্যাঞ্চাইজি লিগে ভারত ব্যতীত সকল দেশের ক্রিকেটাররা অংশ নিতে পারলেও আইপিএল ছাড়া বিদেশের লিগে খেলতে দেখা যায় না ভারতীয় ক্রিকেটারদের। এমনকি অবসর নেওয়ার পরেও রোহিত-কোহলিদের বিদেশের লিগে খেলার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। বিদেশের লিগের চাপে যাতে ঘরোয়া ক্রিকেটের ক্রিকেটাররা হঠাৎ অবসর নিয়ে না নেয় সেজন্য নতুন করে ভাবছে বিসিসিআই।
বর্তমানে বিসিসিআইয়ের যে নিয়ম রয়েছে তাতে করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও একজন ক্রিকেটার বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলতে পারেন না। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিদেশের লিগে খেলতে হলে আইপিএল থেকেও অবসর নিতে হয়।
বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, জাতীয় দল থেকে অবসরের পর ভারতীয় ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি পেতে পারেন, বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে। আগামী ৭ জুলাই বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের সভা রয়েছে। সেই সভাতে এই বিষয়ে পর্যালোচনা হতে পারে। আর এটি বাস্তবায়ন হলে জাতীয় দল থেকে অবসরের পর যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ