1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

বিএনপির রাজনৈতিক শিষ্টাচারের সকল সীমা অতিক্রম করেছে: কাদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ৮৬ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির প্রতিহিংসা ও আক্রোশের রাজনীতি শিষ্টাচারের সকল সীমা অতিক্রম করেছে।
শুক্রবার (৩০ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিএনপি নেতাদের দেয়া নেতিবাচক ও দুরভিসন্ধিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাতেই এই বিবৃতি প্রদান করা হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ উৎসবমূখর পরিবেশে পবিত্র ঈদুল আজহার আনন্দ উদযাপন করছে। বৈরী আবহাওয়ার মধ্যেও মানুষ নিরাপদে নির্বিঘ্নে আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদ উৎসব উদযাপন করতে শহর ছেড়ে গ্রামে গেছে।
তিনি বলেন, পরিস্থিতি অনুকূল ও স্বস্তিদায়ক হওয়ায় পদ্মা সেতু এবং বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। কোনো প্রকার দুর্ভোগ-দুর্যোগ ছাড়া আনন্দ মনে সাধারণ মানুষের ঈদ উদযাপনই বিএনপি নেতাদের মন খারাপের কারণ।
কাদের বলেন, দেশের জনগণ আনন্দে থাকলে বিএনপি নেতাদের গাত্রদাহ হয়। জনগণ আনন্দে থাকুক নিরাপদে থাকুক সেটা তারা চায় না। জনগণ কষ্টে থাকুক আর তারা জনগণের দুর্ভোগ নিয়ে রাজনীতি করবে, এটাই বিএনপি নেতাদের বাসনা। বিএনপি যেনতেন প্রকারে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে এতোটাই মরিয়া যে, তারা দেশের কিংবা দেশের জনগণের কোনো প্রকার কল্যাণ চিন্তা করতে পারে না।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ক্ষমতা দখলে উন্মত্ত হয়ে বিএনপি নেতারা বিভিন্ন সামাজিক মাধ্যমে নানা ধরণের বিদ্বেষমূলক, বিভ্রান্তিকর ও সম্পূর্ণ বানোয়াট তথ্য দিয়ে সরকার ও আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে নানামুখি অপপ্রচার চালাচ্ছে। অনুরূপভাবে সাজানো ও সম্পূর্ন মিথ্যা ঘটনার বর্ণনা দিয়ে তারা বিদেশী প্রভুদের কাছে তথাকথিত জুলুম-অত্যাচারের কাল্পনিক অভিযোগ উপস্থাপন করছে।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ বরাবরই বিএনপির ধ্বংসাত্মক ও মিথ্যাচারের রাজনীতি প্রত্যাখ্যান করেছে। আগামীতেও দেশের জনগণ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সকল দেশবিরোধী শক্তির অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতি প্রতিরোধ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ