1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই: রিজভী লিফটের লাইনে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন মন্ত্রী ‘ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন’ পাশ ইসরাইলের, বিশ্বজুড়ে নিন্দা অ্যামাজনের ডেটা সেন্টারে ইরানের ড্রোন হামলা প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে অফিস না করে সচিবালয়ে এসে অফিস করেন: স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় বিক্ষোভের ডাক জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এসএসসি পরীক্ষা ঘিরে শিক্ষাবোর্ডের ৩১ নির্দেশনা ট্রাম্পের বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি ৫৩ বছর পর আবারও চাঁদের পথে মানুষ

২৫০ মিলিয়নে এমবাপেকে কিনতে রাজি রিয়াল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৫৬ Time View

কিলিয়ান এমবাপে আর প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) থাকছেন না, সেটা নিশ্চিত। কেননা ১২ মাসের চুক্তি বৃদ্ধির কাগজে সই করেননি ফরাসি তারকা। তাই তাকে আগামী মৌসুমে ছেড়েই দিতে হবে পিএসজির।
তবে পিএসজি চাইছে না এমবাপের মতো বড় তারকাকে ফ্রি এজেন্ট হিসেবে ছেড়ে দিতে। তাই তাকে আগেভাগেই চড়া দামে বিক্রি করতে চায় ফরাসি ক্লাবটি। এদিকে রিয়াল মাদ্রিদ খুব করে চাইছে এমবাপেকে। তা নিয়ে চলছে দর কষাকষি।
জনপ্রিয় সংবাদমাধ্যম ‘পিএসজি কমিউনিটি’ দাবি করছে, এমবাপেকে নিতে নাকি ২৫০ মিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছে রিয়াল। যদি সত্যিই তেমনটা হয়ে থাকে, তবে এমবাপের দলবদল হবে সবচেয়ে দামি, বিশ্বরেকর্ড।
ফরাসি পত্রিকাটি জানাচ্ছে, পিএসজির কাতারি মালিক এবং রিয়াল মাদ্রিদের প্রতিনিধিদের মধ্যে বুধবার একটি মিটিং হয়েছে। এবং আলোচনা অনেক দূর এগিয়েছে।
পিএসজি কমিউনিটির তথ্য অনুসারে, এমবাপের মূল্য ধরা হয়েছে ২০০ মিলিয়ন ইউরো। ২৪ বছর বয়সী এই ফুটবলার বোনাস ও অন্যান্য সুযোগ-সুবিধা মিলিয়ে পাবেন আরও ৫০ মিলিয়ন ইউরো।
যদি এই প্রতিবেদন সত্য হয় এবং রিয়াল মাদ্রিদের সঙ্গে এমবাপের চুক্তি হয়ে যায়, তবে নেইমারের বিশ্বরেকর্ড ট্রান্সফারের রেকর্ড ভেঙে দেবেন ফরাসি তারকা। ২০১৭ সালে বার্সেলোনা থেকে নেইমারকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে কিনেছিল পিএসজি।
সেই বছরই মোনাকো থেকে লোনে পিএসজিতে এসেছিলেন এমবাপে। এরপরেই ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতেন তিনি। সেই সময়ে তাকে দলে পেতে ১৪৫ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছিল। পরবর্তীতে আরও ৩৫ মিলিয়ন ইউরো বছরে অতিরিক্ত দিতে হয়েছিল পিএসজিকে।
রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে পিএসজির মালিকদের এমবাপের দলবদলের বিষয়ে দীর্ঘ বার্তালাপ হয়েছে। প্রথমে ১৫০ মিলিয়ন ইউরো দিয়ে কথাবার্তা শুরু হয়েছিল, যা এই মুহূর্তে ২৫০ মিলিয়ন ইউরোতে গিয়ে ঠেকেছে। তবে পিএসজি নাকি ৩০০ মিলিয়ন ইউরোর নিচে এই চুক্তি করতে এখনো রাজি নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ