1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে: ইরানের প্রেসিডেন্ট নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে : আসিফ মাহমুদ র‌্যাবের নাম পরিবর্তন করে নতুন নাম এসআইএফ ইরানে অস্থিরতা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সুপরিকল্পিত ষড়যন্ত্র: খামেনি ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না: জামায়াত আমির নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই জিয়া নন, স্বাধীনতার প্রথম ঘোষক ড. অলি আহমদ: চট্টগ্রাম সমাবেশে ডা. শফিকুর অর্থ আত্মসাৎ: মা-স্ত্রীসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পিএসজি তারকা আশরাফ হাকিমিকে দলে চায় ম্যান সিটি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৪৪ Time View

ঐতিহাসিক ট্রেবল জয়ের পর ম্যানচেস্টার সিটি কোচ পপ গার্দিওলা নিখুঁতভাবে এই ধারাবাহিকতা ধরে রাখতে চাইছেন। আগামী মৌসুমেও যাতে একইভাবে একের পর এক সাফল্য অর্জন করা যায় সে লক্ষ্যে কাতালান এই কোচ দলকে শক্তিশালী কাঠামোর মধ্যে রেখে এগিয়ে যেতে চাইছেন। প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার পাশাপাশি সম্ভব হলে আরও বেশি কিছু অর্জনের লক্ষ্য নিয়ে আগামী মৌসুমে মাঠে নামবে সিটিজেনরা।
আর সেটা করতে গিয়ে এবার পিএসজির আশরাফ হাকিমিকে দলে ভেড়াতে চায় ইংলিশ চ্যাম্পিয়নরা। ইতোমধ্যেই বার্সেলোনায় যাওয়ার ঘোষণা দিয়েছেন ইকে গুনডোগান। বার্নার্ডো সিলভা ও কাইল ওয়াকারের ভবিষ্যৎ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। আর সে কারণেই সমস্যায় জর্জরিত পিএসজির দিকে হাত বাড়িয়েছে সিটি। লিওনেল মেসিকে হারিয়ে কিলিয়ান এমবাপ্পেকে দলে ধরে রাখতে এখন সব গুরুত্ব দিচ্ছে পিএসজি। আর সেই সুযোগটাই কাজে লাগাতে চায় সিটিজেনরা।
চেলসি থেকে মাতেও কোভাচিচকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা কিছুদিনের মধ্যে দিবে সিটি। আরবি লিপজিগ থেকে আরেক ক্রোয়েট ডিফেন্ডার জোসকো গাভারডিওলের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে। ইংলিশ ফুল-ব্যাক ওয়াকারের সঙ্গে চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি আছে। বায়ার্ন মিউনিখে নতুন অভিজ্ঞতা নিতে ওয়াকার এক পা দিয়েই রেখেছেন। ইত্তিহাদ স্টেডিয়ামে অবশ্য তারকা এই ডিফেন্ডারকে রেখে দিতে পেপ গার্দিওলা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মরোক্কান ডিফেন্ডার হাকিমির সঙ্গে প্যারিসের জায়ান্টদের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত রয়েছে। কিন্তু ইউরোপীয়ান চ্যাম্পিয়ন দলে ফাঁকা জায়গা পূরনে তাকে দেখা গেলে খুব একটা অবাক কেউই হবে না। পর্তুগিজ ফুল-ব্যাক হুয়াও ক্যান্সেলো ধারে বায়ার্নে খেলতে গিয়ে খুব একটা মানিয়ে নিতে পারেননি। এ কারণে ক্যান্সেলোকে ছেড়ে দেওয়ার চিন্তা করছে সিটিজেনরা। ক্যান্সেলোর স্থানে হাকিমিকে দলে নেওয়ার সব চেষ্টাই করবে সিটি। যদিও চুক্তির শর্তানুযায়ী প্যারিস ছাড়া অনেকটাই কঠিন হবে হাকিমির। কিন্তু গত মৌসুমে সিটির দুর্দান্ত ট্রেবল জয় হাকিমিকে কোনোভাবেই পিছু হটতে দেবে না বলেই সংশ্লিষ্টদের বিশ^াস। এর আগেও হাকিমিকে দলে পেতে চেষ্টা চালিয়েছিল ইংলিশ জায়ান্টরা। আর তাই এবার সফল হতে প্রয়োজনে বড় অঙ্কের অর্থলগ্নী করতেও তারা প্রস্তুত বলে ইঙ্গিত পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ