1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তর ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়াকে দায়ী করল এফবিআই দুর্নীতির মামলা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল নোরা ফাতেহিকে দিল্লির আদালতের সমন নভেম্বরে মুক্তি: দেখার মতো ১২টি সিনেমা আইফার মঞ্চে ‘ধুরন্ধর’ পেল ১২ পুরস্কার, সেরা অভিনেত্রী-শিল্পী হলেন যারা বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সেতুবন্ধন লালন শাহ: দীনেশ ত্রিবেদী শ্রমিক অসন্তোষের মধ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠন ঢাকা বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন প্রভাব বিস্তারের লড়াইয়ে আলজেরিয়া-মরক্কো মুক্তির আগেই যে রেকর্ড গড়লো শাহরুখের ‘কিং’

পিএসজি ছাড়ার বিষয়ে যা বললেন মেসি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৯৩ Time View

বিশ্বকাপজয়ী লিওনেল মেসি ইউরোপের ফুটবলকে বিদায় বলেছেন। না চাইতেও নিজের প্রিয় ক্লাব বার্সেলোনা থেকে বিদায় নেয়ার পর দুই বছরের চুক্তিতে যোগ দেন ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। এরপর ফের বার্সায় ফেরার নাটকীয়তা এবং সৌদি লিগে খেলার বিশাল অঙ্কের প্রস্তাব উপেক্ষা করে পরবর্তী গন্তব্য হিসেবে বেঁছে নিয়েছেন আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিকে। তবে ফরাসি জায়ান্টদের সাথে দুই বছরে তাকে সইতে হয়েছে অনেক যন্ত্রণা। ক্লাব ছাড়ার পর এবার এসব বিষয়ে মুখ খুলেছেন আর্জেন্টাইন মহাতারকা।
বিশ্বজয়ের পর পিএসজির হয়ে আবার মাঠে ফিরলেও মেসিকে ঠিক বরণ করে নেয়নি দলটির ভক্ত-সমর্থকরা। তাকে করা হয়েছে উপেক্ষা, করা হয়েছে বিদূপ। তাঁর নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন ক্লাবের সাবেক ফুটবলাররা। এমনকি সৌদি ভ্রমণের কারণে দেয়া হয়েছে দুই সপ্তাহের নিষেধাজ্ঞাও। পিএসজির হয়ে বিদায়ী ম্যাচেও সমর্থকদের দুয়ো শুনেছেন তিনি। এবার এক ফরাসি টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছেন আলবিসেলেস্তে অধিনায়ক।
বিইন স্পোর্টস ফ্রান্সকে দেয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘প্রথম প্রথম প্যারিসের লোকজনদের ভালই লাগত। আমাকে উৎসাহ দিতেন ওঁরা। তবে এরপরই নাকি বদলে যেতে থাকে তাদের আচরণ। ‘হঠাৎ করেই এক অংশের লোকের আচরণ বদলে যায়। আমার সঙ্গে অন্য রকম আচরণ শুরু করেন ওঁরা। এটা স্রেফ একটা অংশের সমর্থকদের কাণ্ড ছিল। বেশির ভাগ সমর্থকই আমাকে ভালবাসতেন। প্যারিসের সমর্থকদের নিজেদের মধ্যে পরিষ্কার একটা বিভাজন ছিল’, বলেন তিনি।
যে বিভাজনের কথা তিনি বলেছেন তা এমবাপে-নেইমারের বেলায়ও আছে জানিয়ে মেসি বলেন, ‘আমি চাইনি কোনও বিভাজন থাকুক। কিন্তু আগে এমবাপে এবং নেমারের সঙ্গেও একই কাজ করেছেন ওঁরা। এটাই ওঁদের স্বাভাবিক আচরণ। তবু এর মধ্যেও যাঁরা আমাকে সমর্থন করেছেন তাঁদের ভুলব না। প্রথম থেকেই ওঁরা আমার পাশে ছিলেন।’
উল্লেখ্য, কাতার বিশ্বকাপের ফাইনালে মেসির আর্জেন্টিনার কাছেই পরাজিত হয় ফ্রান্স। এতে করে টানা দুই বার সোনালি ট্রফি ঘরে তোলার স্বপ্ন ভঙ্গ হয় তাদের। এরপর পিএসজি চ্যাম্পিওয়ন লিগ থেকে বাদ পড়ায় সমর্থকদের অভিযোগের মাত্রা বেড়ে যায় মেসির প্রতি। প্রশ্ন ওঠে তাঁর নিবেদন নিয়ে। বলা হয় দেশের জন্য যে অনুপ্রেরণা নিয়ে খেলেন তিনি তাঁর ছিটেফোটাও থাকেনা পিএসজির হয়ে খেলার সময়। এদিকে কিছুদিন আগে ব্রাজিলিয়ান তারকা নেইমারের সাথেও বিরূপ আচরণ করেছে একদল সমর্থক। তাঁর বাড়ির সামনে বিক্ষোভে নেমেছিল তারা, সেলেসাও স্ট্রাইকারের ক্লাব ছাড়ার দাবিও তুলেছে তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ