1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
তাইজুলের ফর্ম নিয়ে প্রবল দুর্ভাবনায় কোচ আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-রাশিয়া অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সংক্রান্ত বৈঠক বৃহস্পতিবার জানুয়ারিতে কোহলি-বুমরাহদের বাংলাদেশে পাঠাতে রাজি ভারত! মেসি-রোনালদোর সঙ্গে খেলতে না পারার আক্ষেপ কেইনের যৌন হয়রানি নিয়ে বিসিবির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: বিসিবির আইনজীবী ইসলামী ব্যাংকিংয়ে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বড় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৯৯ Time View

ফুটবলে দারুণ সময় পার করছে আর্জেন্টিনা। জাতীয় দলের পাশাপাশি দলটি দুর্দান্ত সময় পার করছে ফুটসাল ফুটবলেও। পেরু এবং উরুগুয়ের বিপক্ষে টানা দুই জয়ের পর ইকুয়েডরের বিপক্ষে জয়ের হ্যাটট্রিক পূরণ করেছে আর্জেন্টিনা। কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে তারা। এই জয়ের মধ্য দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনার যুবারা।
বুধবার (২১ জুন) অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই লিড পায় আর্জেন্টিনার যুবারা। ম্যাচের দ্বিতীয় মিনিটে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন লুকাস গ্রান্দা। ম্যাচের ১২ মিনিটে ইকুয়েডরের বালারিজু গোল করে দলকে সমতায় ফেরান।
দলকে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে নেন আর্জেন্টিনার গ্রান্দা। এদিন মাঠের পারফরম্যান্সে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন যুব দলের অধিনায়ক গ্রান্দা। নিজের হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলকে ৩-১ গোলেও এগিয়ে নেন গ্রান্দা। এদিকে, দিনের অপর ম্যাচে ভেনেজুয়েলা প্যারাগুয়েকে ৩-১ গোলে হারিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ