1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

আমি ব্যালন ডি’অর ডিজার্ভ করি : এমবাপ্পে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৭০ Time View

কাতার বিশ্বকাপে ফ্রান্সকে বলতে গেলে একাই টেনেছেন কিলিয়ান এমবাপ্পে। দলকে নিয়ে গেছেন বিশ্বকাপের ফাইনালে। এমন কি ফাইনাল মঞ্চে হ্যাটট্রিক করেছেন। একটা দলকে বিশ্বকাপকে জেতাতে যা প্রয়োজন সম্ভাব্য সবই করেছেন। তবে, শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে স্বপ্নভঙ্গ হয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের।
তবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট জিতেছেন এমবাপ্পে। এ ছাড়া ক্লাবের জার্সিতেও ছিলেন উজ্জ্বল। ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে চলতি মৌসুমে ৫৪টি গোল করেছেন এই ২৪ বছর বয়সী তারকা ফরোয়ার্ড। সবকিছু মিলিয়ে ব্যালন ডি’অরের দৌড়ে নিজেকে যোগ্য বলে মনে করছেন ফরাসি তারকা।
গোল ডটকমের প্রতিবেদন অনুসারে এমবাপ্পে বলেছেন, ‘একটি পৃথক ট্রফি সম্পর্কে কথা বলা সবসময়ই কঠিন। এর জন্য আপনার নিজেকে এগিয়ে রাখতে হবে। আমি ব্যালন ডি’অর পাবার যোগ্য কি না! তাহলে বলব এটি কোন মানদণ্ডে দেওয়া হয়? যদি ব্যাক্তিগত মানদণ্ডে হয় আমি এখন বলতে পারি যে আমি আশাবাদী।’
ফরাসি তারকা আরও বলেছেন, ‘মানুষকে যথার্থ ফুটবল নৈপুণ্য নিয়ে বিনোদিত করা এবং স্কোরিংয়ের মতো বিষয়গুলা আমি ইতোমধ্যে অর্জন করেছি। আমার মতে ব্যালন ডি’অরের জন্য সব শর্তই পূরণ করেছি আমি। তাই আমি এ ব্যাপারে বেশ ইতিবাচক এবং মানুষের ভোটও আশা করি আমার দিকেই আসবে।’
ব্যালন ডি’অর নিয়ে ফুটবল ভক্তদের তুমুল আগ্রহ। ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার এই পুরস্কার জেতার ইচ্ছে নেই এমন ফুটবলার খুঁজে পাওয়া মুশকিল। অনেক তারকা ফুটবলাররাও কখনো জিততে পারেননি সম্মানসূচক এই পুরস্কার।
জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ব্যালন ডি’অরের ২০ জনের তালিকায় আছেন মেসি-এমবাপ্পে, বেনজেমা, ভিনিসিয়াস, লেভান্দোভস্কির মতো তারকা ফুটবলাররা। এতদিন ২০২৩ ব্যালন ডি’অরের দৌড়ে মেসির অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে এমবাপ্পেকে বিবেচনা করা হলেও, এবার এমবাপ্পেকেও ছাড়িয়ে গেছেন আরেক ফুটবলার। যাকে ভাবা হচ্ছে আগামীর ফুটবল সুপারস্টার। তিনি ম্যানসিটি তারকা আর্লিং হলান্ড। তবে এই তিন তারকার মধ্যে কার হাতে উঠবে ব্যালন ডি’অর সেটা সময় বলে দেবে!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ