1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ইরাকে মার্কিন কমান্ডারের নৃশংসতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১২
  • ১৯৫ Time View

ইরাকে সেনা বাহিনীর কমবেট অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু এতোদিন সেখানে তারা যেসব মানবাধিকার লঙ্ঘন করেছে তার তথ্য-প্রমাণ সাধারণের অগোচরে থাকার কারণে সেভাবে কেউ উচ্চকণ্ঠ হচ্ছে না।

সম্প্রতি এক সেনা স্বীকার করেছেন, পাঁচজন নিরস্ত্র বেসামরিক ইরাকিকে নৃশংসভাবে হত্যার পর তার কমান্ডার ঘটনাটি চেপে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন।

ক্যালিফোর্নিয়ায় একটি সামরিক আদালতে ওই সেনা বলেছেন, ২০০৫ সালে ইরাকের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আল আনবারে পাঁচজন ইরাকি বেসামরিককে হত্যা করার পর কমান্ডার তাকে এ বিষয়টি অস্বীকার করার জন্য বলেন।

গত বুধবার স্টাফ সার্জেন্ট ফ্রাঙ্ক উটারিকসের কোর্ট মার্শালের তৃতীয় দিনে ইরাক যুদ্ধক্ষেত্র ফেরত সার্জেন্ট স্যানিক ডেলা ক্রুজ ইরাক যুদ্ধে মার্কিন সেনাদের ভূমিকার সর্বাধিক বিতর্কিত এই বিষয়টি উন্মোচণ করেন।

ডেলা ক্রুজের স্কো্য়াড লিডার ছিলেন উটারিক। ক্রুজ জানান, উটারিক একটি গাড়ির ভেতর থেকে পাঁচজন ইরাকিকে টেনে বের করে এনে গুলি করে হত্যা করেন। ওই স্থানের নিকটেই বোমা হামলায় একজন মার্কিন মেরিন সেনা নিহত হয়েছিল।

ওই ঘটনার প্রতিশোধের আগুনে সেসময ২৪ জন ইরাকি বেসামরিককে প্রাণ দিতে হয়েছে। ১৯টি বাড়িতে তল্লাশি করে নির্বিচারে নারী-শিশুদের হত্যা করা হয়েছে। ওই পাঁচ ইরাকিও এই ঘটনার শিকার। ঘটনাটি ঘটে হাদিথা শহরে ২০০৫ সালের ১৯ নভেম্বর।

 

Source: Banglanews24.com

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ