1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

সাংবাদিক নাদিম হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে : আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৬৪ Time View

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার শেষ করতে গুরুত্ব দেওয়া হবে। এই মামলায় চার্জশিট দেওয়ার পর তা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে।
আজ রোববার (১৮ জুন) বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সদ্য পদায়ন পাওয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের রিফ্রেশমেন্ট কোর্স উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
সাংবাদিক গোলাম রাব্বানীর হত্যার বিষয় দুঃখজনক মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডের মামলার সুষ্ঠু বিচারে সর্বোচ্চ নজর রাখা হবে। এ সময় তিনি অতীতে যেসব সাংবাদিককে হত্যা করা হয়েছে, সেসব মামলাও দ্রুত শেষ করার আশ্বাস দেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিচার বিভাগ নিয়ে করা মন্তব্যের প্রতিক্রিয়ায় আনিসুল হক বলেন, আওয়ামী লীগ সরকার কখনো বিচার বিভাগ দলীয়করণ করেনি। ১৯৭৫ সাল থেকে শুরু করে এরপর বিএনপি যতবার ক্ষমতায় এসেছে তখনই বিচার বিভাগ দলীয়করণ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ