1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

২৯ জন ডিআইজি-এসপিকে বদলি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৯৭ Time View

পুলিশের ২৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে ৭ জন পুলিশ কমিশনার (ডিআইজি) ও ২২ জন পুলিশ সুপার (এসপি) রয়েছেন।
আজ মঙ্গলবার (১৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, রংপুর মহানগরীর ডিআইজি নুরে আলম মিনাকে চট্টগ্রাম রেঞ্জে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেনকে পুলিশ অধিদপ্তরে, এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ রেজাউল হায়দারকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে, পুলিশের বিশেষ শাখার ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজকে ঢাকার শিল্পাঞ্চল পুলিশে, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ডিআইজি সালেহ্‌ মোহাম্মদ তানভীরকে পুলিশের বিশেষ শাখায় এবং শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি জিহাদুল কবিরকে ম্যাস র‍্যাপিড ট্রানজিট, মেট্রোরেলে বদলি করা হয়েছে।

আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, নরদীর এসপি কাজী আশরাফুল আজীমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে, নওগাঁর এসপি মুহাম্মদ রাশিদুল হককে ট্যুরিস্ট পুলিশে, চাঁদপুরের এসপি মো. মিলন মাহমুদকে পুলিশ অধিদপ্তরে, গোপালগঞ্জের এসপি আয়েশা সিদ্দিকাকে বিশেষ শাখায়, মুন্সীগঞ্জের এসপি মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে, কুষ্টিয়ার এসপি মো. খাইরুল আলমকে হাইওয়ে পুলিশে, খুলনার এসপি মোহাম্মদ মাহবুব হাসানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে, শরীয়তপুরের এসপি মো. সাইফুল হককে শিল্পাঞ্চল পুলিশে, মাদারীপুর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের এসপি মো. শফিকুল ইসলামকে ম্যাস র‍্যাপিড ট্রানজিট, মেট্রোরেলে বদলি করা হয়েছে।
আরও একটি প্রজ্ঞাপনে বলা হয়, নীলফামারীর এসপি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নরসিংদীতে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. গোলাম সবুরকে নীলফামারীতে, শেরপুরের এসপি মো. কামরুজ্জামানকে নওগাঁয়, বিশেষ শাখার এসপি মোনালিসা বেগমকে শেরপুরে, ভোলার এসপি মোহাম্মদ সাইফুল ইসলামকে চাঁদপুরে, ডিএমপির উপপুলিশ কমিশনার আল-বেলী আফিফাকে গোপালগঞ্জে, এন্টি টেররিজম ইউনিটের এসপি মোহাম্মদ আসলাম খানকে মুন্সীগঞ্জে, চাঁপাইনবাবগঞ্জের এসপি এ এইচ এম আবদুর রকিবকে কুষ্টিয়ায়, পুলিশ অধিদপ্তরের এসপি মো. ছাইদুল হাসানকে চাঁপাইনবাবগঞ্জে, পিরোজপুরের এসপি মোহাম্মদ সাঈদুর রহমানকে খুলনায়, স্পেশাল সিকিউরিটি এন্ড প্রটেকশন ব্যাটালিয়ান-১ এর এসপি মোহাম্মদ শফিউর রহমানকে পিরোজপুরে, এন্টি টেররিজম ইউনিটের এসপি মো. মাহিদুজ্জামানকে ভোলায় এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. মাহবুবুল আলমকে শরীয়তপুরে বদলি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ