1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী বৃহস্পতিবার যেসব এলাকায় বন্ধ থাকবে ব্যাংক টানা ৫ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বজ্রপাতের শঙ্কা এক সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ডের গেজেট প্রকাশ: শ্রমমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে: হুমায়ুন কবির উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান রাজধানীতে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ ১৫ নভেম্বর ট্রাস্ট ব্যাংকের সেবা এখন বিকাশ অ্যাপে

মমতার জন্য আম পাঠাচ্ছেন শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৮৯ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য এক হাজার ২০০ কেজি (২৪০ কার্টুন) মৌসুমী ফল আম শুভেচ্ছা উপহার পাঠাচ্ছেন। সোমবার (১২ জুন) বেলা ১১টায় যশোরের বেনাপোল বন্দর দিয়ে উপহারের আম পাঠানো হবে কলকাতায়।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব (রাষ্ট্রাচার-২) আবু মুহাম্মদ ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন।
এক চিঠিতে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সোমবার বেনাপোল বন্দর দিয়ে উপহারের আম যাবে কলকাতায়। আমগুলো বেনাপোল বন্দর থেকে গ্রহণ করবেন ভারতে নিযুক্ত কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের রাজনৈতিক চ্যান্সারি প্রধান সিকদার মো. আশরাফুর রহমান। পরে ভারতীয় প্রতিনিধিদের কাছে এসব আম হস্তান্তর করা হবে।
আবু মুহাম্মদ ফয়সাল আরও জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের যে সোনালী অধ্যায় পার হচ্ছে তারই স্মারক এ আম উপহার। এর আগেও মমতার জন্য আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এর মাধ্যমে দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এ শুভেচ্ছা উপহার দুদেশের সম্পর্কোন্নয়নে বড় ভূমিকা রাখবে।
গত বছরও মমতা ব্যানার্জি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ট্রাকে করে উপহারের আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ