1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

সৌদি পৌঁছেছেন ৭০ হাজার ২৫৬ হজযাত্রী, আরও ২ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৬৪ Time View

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন ৭০ হাজার ২৫৬ জন হজযাত্রী। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯৩৫০ হজযাত্রী ও বেসরকারিভাবে ৬০ হাজার ৯০৬ জন। এর মধ্যে মক্কায় আরও দুই জন ইন্তেকাল করেছেন।
শনিবার (১০ জুন) দিবাগত মধ্যরাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।
হজ বুলেটিনে জানানো হয়েছে, শনিবার সকালে বাংলাদেশ থেকে আগত সরকারি ব্যবস্থাপনার ১৮তম এবং ১৯তম ফ্লাইটের হজযাত্রীগণ আজ সকালে মক্কা হতে যাত্রা করে নির্বিঘ্নে মদিনায় পৌঁছেছেন। হজযাত্রীগণ মদিনায় ৮ দিন অবস্থান, রাসুল (সা:) এর রওজা মোবারক জিয়ারত, মসজিদে নববিতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় এবং বিভিন্ন ঐতিহাসিক স্থান ভ্রমণ শেষে পুনরায় মক্কায় প্রত্যাবর্তন করবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। গত ২১ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।
এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ কার্যক্রম পরিচালনার জন্য ৬০৩টি এজেন্সি অনুমোদন দেওয়া হয়েছে বলেও ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ