1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে : পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৬০ Time View

শিগগিরই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘দেশে বিদ্যুতের সমস্যার দ্রুত সমাধান হবে। বিদ্যুৎকেন্দ্র চালু করার জন্য জাহাজে কয়লা আসছে। ভারতের আদানি বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ আসছে। কয়লাবাহী জাহাজ মোংলা বন্দরে ভিড়ছে।’
‘হাওরাঞ্চলে আগাম বন্যা ঠেকাতে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আজ শনিবার (১০টায়) সকাল ১০টায় সুনামগঞ্জের ‘শহীদ মুক্তিযোদ্ধা জগৎ জ্যোতি পাঠাগার’ মিলনায়তনে এ বৈঠকের আয়োজন করা হয়।
এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। এটি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী বলেছেন। তার কথার প্রতি আমার আস্থা আছে। যদি দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে আমাকে ক্ষমা করবেন।
হাওর এলাকার আগাম বন্যা প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, আগাম বন্যা রোধে আমাদের সহনশীল হয়ে চলতে হবে। প্রকৃতিকে বাধা দিয়ে টেকা যাবে না। প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে।
গোলটেবিল বৈঠকে হাওরাঞ্চলে আগাম বন্যার দীর্ঘায়িত হওয়ার কারণ, একমাত্র বোরো ফসল রক্ষায় টেকসই উদ্যোগ গ্রহণসহ বিভিন্ন বিষয় তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি কুমার সৌরভ ভূষণ।
বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, কৃষক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।
দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম, জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ