1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সামিরা খান মাহি হলেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬, মুকুট পরালেন তানজিয়া মিথিলা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীর সব সড়কজুড়ে মিছিল, জনসমুদ্র নয়াপল্টন ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ প্রাইম ব্যাংক ও উত্তরা মোটরস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে তারেক রহমানের নেতৃত্বে র‍্যালি রাজধানীতে ২৬ নভেম্বর শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো’ ঢাকায় এক রাতে পাঁচ স্থানে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে সুলতান-দুলু-মাজেদ নোয়াখালী-চট্টগ্রাম-সিলেট পুনরুদ্ধারের দাবি বিজেপি এমপির, নতুন বিতর্ক দখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট কাল শুরু

ফরাসি ওপেনের শেষ চারে জোকোভিচ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১১৭ Time View

ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠলেন নোভাক জোকোভিচ। প্রথম সেট খুইয়ে পিছিয়ে পড়লেও কোয়ার্টার ফাইনাল জিততে সমস্যা হলো না প্রতিযোগিতার তৃতীয় বাছাইয়ের। ১১ নম্বর বাছাই কারেন খাচানভকে তিনি হারালেন ৪-৬, ৭-৬ (৭-০), ৬-২, ৬-৪ ব্যবধানে।
কোয়ার্টার ফাইনালে ৩ ঘণ্টা ৩৮ মিনিট লড়াই করতে হলো ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিককে। ম্যাচের স্কোর লাইন দেখলে জোকোভিচের জয় যতটা সহজ মনে হচ্ছে, আসলে ততটা সহজ হয়নি। প্রতিপক্ষের চাপে নয়, নিজের আনফোর্সড এররের ফাঁদে বার বার পয়েন্ট হারান তিনি। কোয়ার্টার ফাইনালের শুরুটা দেখে মনে হচ্ছিল, দিনটা বোধহয় তার নয়। টেনিসপ্রেমীদের রক্ত চাপ বাড়লেও মাথা ঠান্ডা রেখেছিলেন সার্বিয়ান তারকা। রুশ খাচানভ প্রথম সেট জিতে নেওয়ার পর দ্বিতীয় সেটেও সমানে সমানে লড়াই করেন। যদিও টাইব্রেকারে জোকোভিচের সামনে দাঁড়াতে পারেননি তিনি।
ম্যাচে সমতা ফেরানোর পর এক বার লকার রুমে ফিরে যান জোকোভিচ। তারপর শুধু কোর্টেই ফিরলেন না। নিজের চেনা ছন্দেও ফিরলেন। তৃতীয় এবং চতুর্থ সেটে আর শুরুর মতো লড়াই করতে পারলেন না প্রতিযোগিতার ১১ নম্বর বাছাই। তৃতীয় বাছাই জোকোভিচ জিতলেন দাপটের সঙ্গে। তৃতীয় সেটে প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দিলেন না জোকোভিচ। চতুর্থ সেটে খাচানভ লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও লাভ হয়নি। যদিও তৃতীয় সেটের মতো পরিচ্ছন্ন টেনিস চতুর্থ সেটে খেলতে পারেননি জোকার। জয়ের কাছাকাছি পৌঁছেও একাধিক আনফোর্সড এরর করলেন। যা সেমিফাইনালের আগে চিন্তায় রাখতে পারে তার কোচ গোরান ইভানোসেভিচকে। কারণ শেষ চারের লড়াইয়ে জোকারকে সামলাতে হতে পারে স্পেনের তরুণ খেলোয়াড় কার্লোস আলকারাজকে। যাকে এখনই ভবিষ্যতের নাদাল বলে চিহ্নিত করতে শুরু করেছে টেনিস মহল।
রজার ফেদেরার গত বছর অবসর নিয়েছেন। চোটের জন্য এ বার খেলছেন না রাফয়েল নাদালও। ছিটকে গিয়েছেন ডানিল মেদভেদেভ। ফরাসি ওপেনে আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন জোকোভিচ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ