1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

জুমার খুতবায় উগ্রবাদের বিরুদ্ধে বয়ান করতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৭১ Time View

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, জুমার খুতবায় আলেম-ওলামাদের সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে বয়ান করতে হবে। তাদের নেতৃত্বেই দেশ থেকে সন্ত্রাস ও উগ্রবাদ দূর হবে। ইসলাম কখনোই উগ্রবাদকে সমর্থন করে না। দেশের সাড়ে ৩ লাখ মসজিদে যেসব ইমাম রয়েছেন তারাই আমাদের বড় শক্তি।
আজ মঙ্গলবার (৬ জুন) সকালে বায়তুল মোকাররম মিলনায়তনে আলেম-ওলামাদের নিয়ে আয়োজিত এক ওয়ার্কশপে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আলেমরা হলেন এ দেশের বাতিঘর। দেশের অভ্যন্তরে কতিপয় গোষ্ঠী ধর্ম নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এ অপপ্রচারকে রুখে দিতে দেশের আলেম সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
ফরিদুল হক বলেন, সরকার আলেম-ওলামাদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। ইসলাম ধর্মের সঠিক প্রচারের লক্ষ্যে বর্তমান সরকার প্রতিটি জেলা-উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের লক্ষ্যে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। ইতোমধ্যে ২০০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।
সন্ত্রাস ও উগ্রবাদ নিরসন, নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক প্রতিরোধ, মাদক নির্মূল ও দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে ওয়ার্কশপটির আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।
এতে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা রুহুল আমিন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. মনিরুজ্জামান ও পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ