1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে সরকার কাজ করছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৬৯ Time View

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ‘সরকারের পাশাপাশি বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সমাজের বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। মানবিক এ সংগঠনটি ইউএস-এইডের অর্থায়নে ‘সমতা’ প্রকল্পের কার্যক্রম শুরু করেছে। এটির আজ আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এ মহতী উদ্যোগের অংশীদার হতে পেরে আমি আনন্দিত। সে জন্য বন্ধুকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
আজ মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানস্থ হোটেল আমারিতে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত ইউএসএইডের অর্থায়নে সংগঠনটির ইক্যুয়ালিটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমার নির্বাচনী এলাকা মুক্তাগাছার ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করতে চাই। কিন্তু সমস্যা হলো তারা একত্রিত বা সংগঠিত হতে চায় না। এ বিষয়ে বন্ধু’র সহযোগিতা কামনা করে প্রতিমন্ত্রী বলেন, মুক্তাগাছাকে ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর জন্য একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।’
তিনি বলেন, তাদের আর্থসামাজিক উন্নয়নে একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই, যেখানে বন্ধু চাইলে অর্থায়ন করতে পারে অথবা আমার ব্যক্তিগত তহবিল থেকে অর্থায়নের ব্যবস্থা করব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ইউএস-এইড মিশন বাংলাদেশ এর পরিচালক ক্যাথরিন ডি. স্টিভেন্স। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেন্টার ফর পলিসি ডায়ালগ এর সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ও ইউএন-এইডসের কান্ট্রি ডিরেক্টর ড. সায়মা খান।
এ ছাড়া অনুষ্ঠানে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক সালেহ আহমেদ, বাংলাদেশ পপুলেশন কাউন্সিলের সাবেক কান্ট্রি ডিরেক্টর ও বন্ধুর টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটির সদস্য ড. ওবায়দুর রব, ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট শোভা সরকার ও মাহমুদা আক্তার মনীষা বক্তৃতা করেন।
‘সমতা’ প্রজেক্ট সম্পর্কে অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনা করেন প্রজেক্টের টিম লিডার এ কে এম মাহবুবুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে এ কমিউনিটির নৃত্যদল ‘এসেন্স অব সোল’ মনোমুগ্ধকর ও হৃদয়গ্রাহী নৃত্য পরিবেশন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ